...
...
Next Story

Trump Flex on Auto in Delhi: দিল্লি জুড়ে অটোর পিছনে দেখা যাবে ট্রাম্পের ছবি, নয়া অভিযান মার্কিন দূতাবাসের

Trump on Delhi Autos: ২০২৬ সালের ৪ জুন মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। সেই উপলক্ষে গোটা বছর জুড়ে স্বাধীনতা উদযাপন করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। সেই মতো রাষ্ট্রদূত সার্জিও গোর এই বিশেষ প্রচার অভিযানের সূচনা করেন।

Updated on: Apr 15, 2026, 11:10:24 IST
Advertisement

Trump on Delhi Autos: আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে নয়াদিল্লির অটোতে লাগানো হবে ডোনাল্ড ট্রাম্পের ছবি। ইতিমধ্যেই একাধিক অটোর পিছনে ট্রাম্পের ফ্লেক্স লাগানো হয়েছে। সেই অটোর ছবি প্রকাশ করেছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই বিশেষ প্রচার অভিযানের সূচনা করেন। এই প্রচার ভারত-মার্কিন সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন সার্জিও গোর।

২০২৬ সালের ৪ জুন মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী।
২০২৬ সালের ৪ জুন মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী।

দূতাবাসের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, অটো-রিকশাগুলোতে লাগানো ফ্লেক্সে 'হ্যাপি বার্থডে আমেরিকা' থিমের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। এই প্রচার অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সার্জিও গোর লেখেন, 'নয়াদিল্লি থেকে #Freedom250 উদযাপনের সূচনা করতে পেরে আমি রোমাঞ্চিত। এই বিশেষ যাত্রার সূচনা উপলক্ষে শহরজুড়ে জমকালো অটোগুলিকে চালানো হবে। সেই অটোগুলির ছবি এখানে তুলে ধরা হল। এই অটোগুলিতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমেরিকার আইকনিক ছবি রয়েছে। আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি আমরা মার্কিন-ভারত অংশীদারিত্বের শক্তি এবং গতিশীলতাকেও সম্মান জানাই। #Freedom250 ভারতজুড়ে যাত্রা করার সাথে সাথে আমাদের সাথেই থাকুন।'

উল্লেখ্য, ২০২৬ সালের ৪ জুন মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। সেই উপলক্ষে গোটা বছর জুড়ে স্বাধীনতা উদযাপন করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। এরই মাঝে ১৪ এপ্রিল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু'জনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়। সেই কথোপকথন নিয়ে মোদী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার যে উন্নতি হয়েছে, তা নিয়ে কথা হয়েছে। দুনিয়ার সব ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা আরও মজবুত করতে আমরা বদ্ধপরিকর। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়েও কথা হয়েছে আমাদের। হরমুজ উন্মুক্ত রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe