...
...
Next Story

Donald Trump Jesus Pic Controversy: পোপের সঙ্গে দ্বন্দ্বে নিজেকে যিশু রূপে দেখিয়েছিলেন ট্রাম্প, বিতর্কের মুখে মুছলেন ছবি

Donald Trump: ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে পোস্ট করা বিতর্কিত ছবিতে দেখা যায়, তিনি লাল ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে আছেন। তিনি একজন অসুস্থ ব্যক্তির কপালে হাত রাখছেন এবং তাঁর হাত ও মাথা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে।

Published on: Apr 14, 2026, 09:34:10 IST
Advertisement

পোপের সঙ্গে দ্বন্দ্বের আবহে নিজেকে যিশু খ্রিষ্ঠ রূপে তুলে ধরতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে নিজের একটি যিশুরূপী এআই ছবি পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ধর্ম অবমাননার অভিযোগের পর সেই ছবি মুছে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে পোস্ট করা বিতর্কিত ছবিতে দেখা যায়, তিনি লাল ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে আছেন। তিনি একজন অসুস্থ ব্যক্তির কপালে হাত রাখছেন এবং তাঁর হাত ও মাথা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। পটভূমিতে একটি আমেরিকান পতাকা উড়ছিল এবং বিভিন্ন ব্যক্তি শ্রদ্ধার সাথে রাষ্ট্রপতির দিকে তাকিয়ে ছিলেন।

ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে পোস্ট করা বিতর্কিত ছবিতে দেখা যায়, তিনি লাল ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে আছেন।
ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে পোস্ট করা বিতর্কিত ছবিতে দেখা যায়, তিনি লাল ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে আছেন।

এদিকে এই ছবি ঘিরে বিতর্ক তৈরি হতেই ট্রাম্প দাবি করেন, তিনি নিজেকে যিশু রূপে তুলে ধরতে চাননি। ট্রাম্প দাবি করেন, এই ছবিতে নাকি তাঁকে রেড ক্রসের ডাক্তার মনে হচ্ছিল। সেই ভেবেই তিনি ছবিটি পোস্ট করেছিলেন। এই ছবিটি পোস্ট করার পরই ট্রাম্পের বড় বড় সমর্থকরাই তাঁর সমালোচনায় সরব হন। এই আবহে ট্রাম্প সেই ছবিটি মুছে ফেলেন এবং সাফাই দিতে শুরু করেন।

এর আগে নজিরবিহীন ভাবে ভ্যাটিক্যানের পোপ লিও-কে আক্রমণ শানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে 'লিবারেল' আখ্যা দেন ট্রাম্প। সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, এই পোপের মনে হয় অপরাধ ভালো লাগে। উল্লেখ্য, শান্তির বার্তা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন পোপ। এরই সঙ্গে ট্রাম্পের নাম না করেই তাঁর সমালোচনা করেছিলেন পোপ। পোপ লিও বলেছিলেন, 'সর্বশক্তিমান হওয়ার ভ্রান্ত ধারণা এই যুদ্ধকে উস্কে দিচ্ছে।' আর এরই জবাবে সাংবাদিকদের সামনে ট্রাম্প এই বেনজির আক্রমণ শানান। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে আরও কথা লিখে পোপকে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe