...
...
Next Story

Donald Trump Latest Update: 'আমেরিকার অতিগুরুত্বপূর্ণ জিনিসে ১০০ মিসাইল ছোড়ে ইরান', ট্রাম্প কী নিয়ে বললেন এই কথা?

ইরান দাবি করেছে যে তারা দ্বিতীয়বারের মতো মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা করেছে। এই পরিস্থিতিতে অনেকেই অনুমান করছেন, ট্রাম্প হয়ত আব্রাহাম লিঙ্কনের ওপর হামলার কথাই বলছেন।

Published on: Mar 26, 2026, 09:17:30 IST
Advertisement

আমেরিকার এক অতিগুরুত্বপূর্ণ জিনিসের ওপর নাকি ইরান ১০০টি মিসাইল দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। তবে তাদের নাকি রুখে দেয় মার্কিন সেনা। গতকাল এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে তিনি সেই 'অতিগুরুত্বপূর্ণ জিনিসটির' নাম বলতে অস্বীকার করেন। তবে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান দাবি করেছে যে তারা দ্বিতীয়বারের মতো মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা করেছে। এই পরিস্থিতিতে অনেকেই অনুমান করছেন, ট্রাম্প হয়ত আব্রাহাম লিঙ্কনের ওপর হামলার কথাই বলছেন।

ট্রাম্প দাবি করলেন, আমেরিকার এক অতিগুরুত্বপূর্ণ জিনিসের ওপর নাকি ইরান ১০০টি মিসাইল দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। (REUTERS)
ট্রাম্প দাবি করলেন, আমেরিকার এক অতিগুরুত্বপূর্ণ জিনিসের ওপর নাকি ইরান ১০০টি মিসাইল দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। (REUTERS)

ট্রাম্প বলেছেন, 'আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এক জিনিস ধ্বংস করতে ইরান ১০০টি মিসাইল পাঠিয়েছিল। আমি সেই জিনিসটার নাম বলব না। তবে ইরানের ১০০টি মিসাইল আমরা আকাশেই ধ্বংস করেছি। প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থার সাহায্যে সেই মিসাইল হামলা প্রতিহত করেছে আমেরিকা।' এদিকে ইরান আবার দাবি করেছে, তারা একটি মার্কিন এফ১৮ যুদ্ধবিমানে সফলভাবে আঘাত হেনেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরান আমেরিকার কোনও বিমান ধ্বংস করতে পারেনি।

এদিকে সম্প্রতি জানা গিয়েছে, ৫০ হাজার টন ওজনের ইউএসএস ত্রিপোলিকে পাঠানো হতে পারে হরমুজ প্রণালীর কাছে। ইউএসএস ত্রিপোলি আদতে উভচর আক্রমণকারী জাহাজ। এই জাহাজে ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের ২ হাজারেরও বেশি মেরিন থাকতে পারে। এটি উত্তর আরব সাগরে মোতায়েন করা হতে পারে। এই বিশাল জাহাজটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থান করছে। ইউএসএস ত্রিপোলি ৮৪৪ ফুট দীর্ঘ। এতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। এই যুদ্ধজাহাজটি ২২ বা ২৩ মার্চের মধ্যে যুদ্ধ থিয়েটারে প্রবেশ করতে পারে আশা করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe