...
...
Next Story

Donald Trump: 'আমাকে সেক্স নিয়েও প্রশ্ন করতে পারেন…', বারংবার আলটপকা মন্তব্য ট্রাম্পের

ট্রাম্প বলেন, 'আমি প্রশ্ন এড়িয়ে যাওয়া রাজনীতিবিদ নই। তাই আপনারা আমাকে যেকোনও প্রশ্ন করতে পারেন। এমনকী আমার যৌনতা সম্পর্কেও প্রশ্ন করতে পারেন।'

Published on: Mar 28, 2026, 13:56:48 IST
Advertisement

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে একাধিকবার বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে মাঝে মাঝেই আলটপকা মন্তব্যও করে বসছেন তিনি। এই আবহে ২৭ মার্চ ফ্লোরিডায় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটের পরে সাংবাদিকদের সাথে আলোচনা করার সময় ফের একটি আলটপকা মন্তব্য করলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি প্রশ্ন এড়িয়ে যাওয়া রাজনীতিবিদ নই। তাই আপনারা আমাকে যেকোনও প্রশ্ন করতে পারেন। এমনকী আমার যৌনতা সম্পর্কেও প্রশ্ন করতে পারেন।' ট্রাম্প এই কথা বলার সাথে সাথেই সংবাদ সম্মেলনে হাসতে শুরু করেন অনেকে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে একাধিকবার বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। (AP)
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে একাধিকবার বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। (AP)

সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন তিনি একজন মহান শান্তিপ্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। ফের পুরনো রেকর্ড বাজিয়ে ট্রাম্প বলেন, 'আমি আপনাকে বলেছিলাম যে আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। অর্থাৎ লাখ লাখ মানুষকে বাঁচানো। এর মধ্যে কিছু যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে। আমি সত্যিই বিশ্বাস করি যে আমি একজন শান্তি প্রতিষ্ঠাকারী। আমি যদি নোবেল শান্তি পুরস্কার না পাই, তাহলে কারও তা পাওয়া উচিত নয়।' এদিকে আটটি যুদ্ধ থামানোর দাবি করা ট্রাম্প এখন ইরান যুদ্ধ থামানোর উপায় খুঁজে বেড়াচ্ছেন। এই আবহে তিনি ইরানের প্রতি নরমে-গরমে বার্তা দিয়ে চলেছেন। এই আবহে সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালী খোলা রাখার জন্য ফের হুমকি দেন ইরানকে। তিনি আবার হরমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলে সম্বোধন করেছিলেন।

এর আগে সম্প্রতি ফক্স নিউজের সঞ্চালিকা ডানা পেরিনোকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গ এড়িয়ে আলটপক মন্তব্য করেছিলেন। সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, 'ইরানের কোনও মানুষের সম্পর্কে কিছু জানতে পারছি না। ওঁদের কাছে কি পানীয় জল, খাবার আছে?' এর জবাবে ট্রাম্প বলেন, 'মনে পড়ে, তোমার সঙ্গে কয়েক বছর আগে আমি লাঞ্চ করেছিলাম ট্রাম্প টাওয়ারে? তুমি কিন্তু বদলাওনি। বরং আগের চেয়ে তোমাকে দেখতে আরও সুন্দর হয়েছে। আবার এমন ধরনের মন্তব্যে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। আজকাল কোনও মহিলাকে সুন্দর বলারও অনুমতি পাওয়া যায় না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe