Donald Trump Latest Update: সম্প্রতি হরমুজ পার হওয়ার চেষ্টা করা দুটি ভারতীয় জাহাজে হামলা চালায় ইরান। এই ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে ভারত ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি এই ঘটনা সংক্রান্ত প্রশ্ন করেন এক সাংবাদিক। এবং এই প্রশ্ন শুনেই রেগে যান ট্রাম্প। ওই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। সিবিএস নিউজের এক রিপোর্টার পুরো ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সাংবাদিকের প্রতি ট্রাম্পের আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন সেই রিপোর্টার।

জানা গিয়েছে, সিবিএস নিউজের রিপোর্টার অলিভিয়া রিনালদি ইরানের পরিস্থিতি এবং হরমুজে ভারতীয় জাহাজের ওপর হামলার ঘটনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। তারপরই ট্রাম্প তাঁকে বেরিয়ে যেতে বলেন। এই ঘটনা প্রসঙ্গে রিনালদি লিখেছেন, 'আমি প্রেসিডেন্টকে হরমুজের দুটি জাহাজে হামলা সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করি। ইরানি গানবোট সেই জাহাজগুলির ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেই সময় আমাকে বলেন, বেরিয়ে যাও।'
হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির একটি। এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহিত হয়। এই হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া দেশগুলিকে সমুদ্রপথ বাকি বিশ্বের সঙ্গে যুক্ত হতে এই হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয়। বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলিতে তাই তেল সরবরাহের জন্যেও হরমুজ প্রণালীর উপরেই নির্ভর করে থাকতে হয়। এদিকে এই হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী অবরোধ করে রাখা সহজ।
এদিকে যুদ্ধ চলাকালীন শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভি সহ অনেক জাহাজ ভারতে পৌঁছেছে এই হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে এখনও ভারতের অনেক জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে আছে। এদিকে সম্প্রতি হরমুজ অতিক্রম করতে ইরানকে টোল দিতে হচ্ছিল জাহাজগুলিকে। তবে ভারতীয় জাহাজের থেকে কোনও টোল নিচ্ছিল না ইরান। তবে সম্প্রতি দুই ভারতীয় জাহাজের ওপর ইরান হামলা চালায়। এরপর ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
{{/usCountry}}এদিকে যুদ্ধ চলাকালীন শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভি সহ অনেক জাহাজ ভারতে পৌঁছেছে এই হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে এখনও ভারতের অনেক জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে আছে। এদিকে সম্প্রতি হরমুজ অতিক্রম করতে ইরানকে টোল দিতে হচ্ছিল জাহাজগুলিকে। তবে ভারতীয় জাহাজের থেকে কোনও টোল নিচ্ছিল না ইরান। তবে সম্প্রতি দুই ভারতীয় জাহাজের ওপর ইরান হামলা চালায়। এরপর ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
{{/usCountry}}এর আগে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে আমেরিকা এরপরও তাদের অবরোধ জারি রেখেছিল। এই পরিস্থিতিতে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করে। এই আবহে এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল।