...
...
Next Story

Trump on India: 'আগে ভারত সুবিধা পেয়েছে, এবার আমেরিকা লাভবান হচ্ছে', মোদীকে 'ভালো বন্ধু' আখ্যা দিয়ে বললেন ট্রাম্প

শুল্ক বৃদ্ধি নিয়ে বিতর্ক চললেও ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই ভারত ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে পারে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের 'ভালো বন্ধু' বলেও উল্লেখ করেছেন তিনি।

Published on: Jun 5, 2026, 07:58:21 IST
Advertisement

ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বৃদ্ধি নিয়ে বিতর্ক চললেও তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ভারত ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে পারে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের 'ভালো বন্ধু' বলেও উল্লেখ করেছেন তিনি। যদিও শুল্ক বৃদ্ধির বিষয়ে ইঙ্গিতবহ ম্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Bloomberg)
ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (Bloomberg)

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তিনি আশাবাদী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনাও ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে একইসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভারত আমেরিকার উপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিয়েছে। তাঁর বক্তব্য, অতীতে বাণিজ্যিক ভারসাম্য ভারতের পক্ষে থাকলেও এখন পরিস্থিতি বদলেছে এবং আমেরিকা লাভবান হচ্ছে।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রশাসন ভারতের পণ্য আমদানির উপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনা করছে। অভিযোগ, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি ভারত-সহ একাধিক দেশ। যদিও এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং তা নিয়ে পর্যালোচনা ও জনমত গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর মধ্যেই সম্প্রতি একটি মার্কিন প্রতিনিধিদল নয়াদিল্লিতে এসে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে। ভারতীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দুই পক্ষই পারস্পরিক স্বার্থরক্ষাকারী ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এমন একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী। ভারতের বাণিজ্যমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন যে চুক্তির অধিকাংশ বিষয় নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে এবং এখন মূলত শেষ পর্যায়ের খুঁটিনাটি আলোচনা চলছে। ভারত ও আমেরিকার মধ্যে এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe