...
...
Next Story

Trump on Iran-US Ceasefire: ইরানি সভ্যতাকে একরাতে মুছে ফেলার হুমকি দেওয়া ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে কী বললেন?

এর আগে ট্রাম্প বলেছিলেন, 'পৃথিবীর বুক থেকে একটি সভ্যতা নিশ্চিহ্ন' করে দেবেন তিনি। এর জেরে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি আমেরিকা পরমাণু হামলা চালাবে ইরানের ওপর? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিল আমেরিকার হোয়াইট হাউজ। তবে ইরানে যে জোরদার হামলা চালাতে তারা প্রস্তুত, তাও বুঝিয়ে দিয়েছিলেন পেন্টাগন।

Published on: Apr 8, 2026, 07:15:03 IST
Advertisement

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে ২ সপ্তাহের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য পরিকাঠামো ধ্বংস করা হবে বলে ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন। এর জন্য তিনি আজ ভারতীয় সময় ভোর সাড়ে ৫টার আল্টিমেটাম বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এই সমঝোতার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কবে থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা স্পষ্ট নয়। অবশ্য জানা গিয়েছে, এই চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দেওয়া হবে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে ২ সপ্তাহের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (REUTERS)
পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে ২ সপ্তাহের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (REUTERS)

ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমার আলোচনার ভিত্তিতে আমি ইরানে বোমা হামলার পরিকল্পনা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। কথোপকথনের সময় তাঁরা আমাকে অনুরোধ করেছিলেন যাতে আজ রাতে ইরানের উপর বিধ্বংসী হামলা বন্ধ করা যায়। আমার শর্ত ছিল, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেন অবিলম্বে হরমুজ প্রণালী খোলার বিষয়ে সম্মত হয়।' ট্রাম্প এই যুদ্ধবিরতিকে 'দ্বিমুখী' বলে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে। তিনি আরও বলেছিলেন যে ইরানের ১০ দফা প্রস্তাবটি আলোচনার জন্য একটি বাস্তব ভিত্তি স্থাপন করে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, 'পৃথিবীর বুক থেকে একটি সভ্যতা নিশ্চিহ্ন' করে দেবেন তিনি। এর জেরে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি আমেরিকা পরমাণু হামলা চালাবে ইরানের ওপর? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিল আমেরিকার হোয়াইট হাউজ। তবে ইরানে যে জোরদার হামলা চালাতে তারা প্রস্তুত, তাও বুঝিয়ে দিয়েছিলেন পেন্টাগন। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় নাকি ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় আমেরিকা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe