...
...
Next Story

Donald Trump on Iran: 'কাজ এখনও শেষ হয়নি', হামলার সম্ভাবনা উস্কে দেওয়া কিছু পরেই ট্রাম্প বললেন- 'ইরান যুদ্ধ প্রায় শেষ'

Donald Trump on Iran: ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, এটা (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ। আমি মনে করি, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।' এর আগে অন্য এক চ্যানেলে আবার ট্রাম্পের মন্তব্যে মার্কিন হামলার সম্ভাবনার 'গন্ধ' পাওয়া যাচ্ছিল।

Published on: Apr 15, 2026, 12:12:45 IST
Advertisement

Donald Trump on Iran: ইরান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরান যুদ্ধ কি শেষ হয়ে আসছে? জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, এটা (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ। আমি মনে করি, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।' এদিকে ইরান কি আমেরিকার প্রস্তাবিত চুক্তিতে সম্মত? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।' এর আগে অন্য এক চ্যানেলে আবার ট্রাম্পের মন্তব্যে মার্কিন হামলার সম্ভাবনার 'গন্ধ' পাওয়া যাচ্ছিল।

ইরান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ট্রাম্প সেই সাক্ষাৎকারে দাবি করেন, আমেরিকা যদি যুদ্ধ না শুরু করত তাহলে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকত। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে ওখানকার সবাইকে 'স্যার' বলে সম্বোধন করতে হতো। আর আপনি সেটা করতে চাইবেন না।' এদিকে ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে যেন 'গর্বিত' ট্রাম্প। তাঁর কথায়, আমেরিকা এবং ইজরায়েল ইরানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা থেকে বেরিয়ে আসতে ইরানের ২০ বছর সময় লাগবে। সঙ্গে তিনি বলেন, 'আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি।' এই আবহে ফের হামলার জল্পনাও উস্কে দিলেন ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছিল। এবার দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে ইরানের ও আমেরিকার মধ্যে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অপর এক মার্কিন সংবাদ চ্যানেল এবিসি নিউজকে এই নিয়ে বলেন, 'তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা করছি না আমি।' সঙ্গে ট্রাম্প জানিয়েছিলেন, পরের দু’দিনের মধ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হতে পারে। ইসলামাবাদে তা হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe