ইরান যুদ্ধের মধ্যে হরমুজগামী সমুদ্রপথ বন্ধ থাকায় গোটা বিশ্বের সামনে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ খুলে দেওয়া হবে না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প আবার বললেন, আমেরিকা নাকি ইরানকে জয় করেছে এবং ইরান হেরে গেছে। এমন পরিস্থিতিতে ইরানের পরিবর্তে হরমুজের ওপর টোল আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা যদি বিজয়ী হই, তাহলে হরমুজে টোল আরোপের অধিকারও আমাদের।'
উল্লেখ্য, ট্রাম্প প্রায় রোজই একবার করে ইরানের ওপর বিজয় ঘোষণা করছেন। তবে এরই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর আমেরিকার কোনও নিয়ন্ত্রণ নেই। বরং ইরান ইচ্ছে মতো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়ত করতে দিচ্ছে। এই আবহে আমেরিকা বা তাদের বন্ধুরাষ্ট্রের জাহাজগুলিকে কোনও ভাবেই হরমুজ পাড়ি দিতে দিচ্ছে না ইরান। উল্লেখ্য, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ঘরে বাইরে চাপের মুখে ট্রাম্প। যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে শান্তিপূর্ণ ভাবে জাহাজ চলাচল করছিল। তবে এখন আমেরিকা বা আমেরিকার সঙ্গে যুক্ত কোনও দেশের জাহাজ এই হরমুজ দিয়ে যেতে দিচ্ছে না ইরান। এই আবহে ঘরোয়া রাজনীতিতে সমালোচিত ট্রাম্প। আবার আন্তর্জাতিক ভাবে ট্রাম্প হরমুজ উন্মুক্ত রাখতে জোট গড়ার কথা বললেও কোনও দেশ তাতে সাড়া দিচ্ছে না।
হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছে।
{{/usCountry}}প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছে।
{{/usCountry}}