...
...
Next Story

US on a Turkish Bank: ট্রাম্পের টার্গেটে পাকিস্তান-বন্ধু তুরস্কের এক ব্যাঙ্ক! কেন জারি হল নিষেধাজ্ঞা?

ট্রাম্প সরকারের টার্গেটে তুরস্কের এক ব্যাঙ্ক। ইরান যুদ্ধের মাঝে আমেরিকা তুলল বড় অভিযোগ।

Published on: Sep 5, 2026, 07:29:36 IST
Advertisement

ইরান যুদ্ধের মাঝে কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গিয়েছিলেন তুরস্কের সফরে, সেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই এবার তুরস্কের এক ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল। আমেরিকার ন্যাটো সঙ্গী হিসাবে কূটনৈতিক ময়দানে পরিচয় রয়েছে তুরস্কের। এদিকে, আবার পাকিস্তানের ঘনিষ্ঠ দেশ হিসাবেও তুরস্কের অপর পরিচিতি রয়েছে। সেই তুরস্কের ব্যাঙ্ক, গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাঙ্কাসি-র ওপর আমেরিকার নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে দিল ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের USর টার্গেটে পাকিস্তান-বন্ধু তুরস্কের এক ব্যাঙ্ক!কেন জারি  নিষেধাজ্ঞা? Photographer: Annabelle Gordon/The Washington Post/Bloomberg (Bloomberg)
ট্রাম্পের USর টার্গেটে পাকিস্তান-বন্ধু তুরস্কের এক ব্যাঙ্ক!কেন জারি নিষেধাজ্ঞা? Photographer: Annabelle Gordon/The Washington Post/Bloomberg (Bloomberg)

ইস্তানবুলের ‘গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাঙ্কাসি’ ও তার দুই নিজস্ব-প্রতিষ্ঠান ‘গোল্ডেন গ্লোবার পোর্টফয় ইয়োনেতিমি’, এবং ‘গোল্ডেন গ্লোবাল ভারলিক কিরালামা’-র বিরুদ্ধে আমেরিকা তার নিষেধাজ্ঞা জারি করেছে। এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ইরান-যোগের অভিযোগ তুলেছে আমেরিকা। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের মাঝে ট্রাম্প প্রশাসনের তরফে এসেছে এই বার্তা। আমেরিকার দাবি, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানগুলির যোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ তুরস্কের তিনটি প্রতিষ্ঠানকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার ফলে কার্যত মার্কিন ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে। ওয়াশিংটন ‘গোল্ডেন গ্লোবাল’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা ইরানকে সহায়তা করেছে চিন থেকে তুরস্ক হয়ে তেলের বিক্রয়লব্ধ অর্থ সরিয়ে নিতে। অভিযোগ রয়েছে যে, তুরস্কে ওই অর্থ নগদ অর্থ ও স্বর্ণে রূপান্তর করা হচ্ছিল। ট্রাম্প সরকার আরও জানিয়েছে যে, ব্যাংকটি ইরানি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘করেসপন্ডেন্ট ব্যাঙ্ককিং’ সেবা প্রদান করেছে; এর ফলে আইআরজিসি-এর কুদস ফোর্স এবং তাদের কথিত সহযোগী গোষ্ঠীগুলোর সাথে সংশ্লিষ্ট অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে। ফলে বেজায় চটেছে আমেরিকা!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks