...
...
Next Story

FIFA WC Update: ট্রাম্পের এক ফোনেই কামাল! বিশ্বকাপে লাল কার্ডে ছাড় মার্কিন তারকার, রেগে আগুন বেলজিয়াম

Folarin Balogun: বসনিয়ার বিপক্ষে ম্যাচে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে পা পড়ার ঘটনায় প্রথমে কোনও ফাউল দেননি রেফারি।পরে ভিএআরের পরামর্শে ভিডিও দেখে ফোলারিন বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ও কোচিং স্টাফ শুরু থেকেই দাবি করে আসছিল,ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

Published on: Jul 6, 2026, 12:03:01 IST
Advertisement

Folarin Balogun: বিশ্বকাপে দেখা গেল এক অন্যরকম নজির। লাল কার্ড পাওয়ার পরও পরবর্তী ম্যাচ খেলতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন। ফিফা এমনই সিদ্ধান্ত নেওয়ার পর ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ফিফাকে এর আগে মার্কিন প্রেসিডেন্টকে কার্ডটির বিষয় পুনর্বিবেচনা করতে বলেছিলেন।

বিশ্বকাপে লাল কার্ডে ছাড় মার্কিন তারকার
বিশ্বকাপে লাল কার্ডে ছাড় মার্কিন তারকার

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। সে কারণে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত ছিল। জানা গেছে, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন। যদিও ফোনালাপ সম্পর্কে প্রকাশ্যে কোনও পক্ষই বিস্তারিত জানায়নি। এরপরেই ম্যাচের আগের দিন ফিফার ডিসিপ্লিনারি কমিটি শাস্তি কার্যকর স্থগিত করে বালোগুনকে খেলার অনুমতি দেয়। ফিফা জানিয়েছে, শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধারায় ম্যাচ পাতানোর সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে লাল কার্ডের শাস্তি স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে বালোগুন এক বছরের পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে তাঁকে স্থগিত থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞাও ভোগ করতে হবে।

বসনিয়ার বিপক্ষে ম্যাচে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে পা পড়ার ঘটনায় প্রথমে কোনও ফাউল দেননি রেফারি। পরে ভিএআরের পরামর্শে ভিডিও দেখে বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ও কোচিং স্টাফ শুরু থেকেই দাবি করে আসছিল, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এতে বেলজিয়ামের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন বালোগুন। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি পরে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন বালোগুন। চলতি বিশ্বকাপে তিন গোল করে তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা এবং কোচ মরিসিও পোচেত্তিনোর দলের অন্যতম ভরসার নাম। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায়। এরপেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বড় একটি অন্যায় সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।’

ক্ষুব্ধ বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ)

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks