Trump pats FIFA World Cup 2026 Trophy: বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দিলেন ট্রাম্প! তারপরই মুখে চওড়া হাসি- ভিডিয়ো

Trump pats FIFA World Cup 2026 Trophy: মাঠে যখন স্পেনের বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলছে, তখন গ্যালারিতে বসে ট্রফি ছুঁয়ে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর মুখে একগাল হাসি দেখা গেল।

Published on: Jul 20, 2026, 01:31:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Trump pats FIFA World Cup 2026 Trophy: বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিভির পর্দায় দেখা গিয়েছে, নিউ জার্সির গ্যালারিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বসে বিশ্বকাপ ফাইনাল দেখার সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে ট্রফি নিয়ে আসেন একজন। তা দেখে কিছু বলতে থাকেন ট্রাম্প। তখন তাঁকে হাত দিয়ে কিছু ইঙ্গিত করেন ফিফা প্রেসিডেন্ট। সম্ভবত ট্রফিতে হাত দেওয়ার কথা বলেন। তারপর বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর একগাল চওড়া হাসি দেখা যায় তাঁর মুখে। যিনি এবারের বিশ্বকাপের শেষ ম্যাচে নিজের প্রথম ম্যাচ দেখতে এসেছেন।

বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দিলেন ট্রাম্প! তারপরই মুখে চওড়া হাসি দেখা গেল। (ছবি সৌজন্যে এক্স এবং রয়টার্স)
বিশ্বকাপ ট্রফির ‘পিঠ’ চাপড়ে দিলেন ট্রাম্প! তারপরই মুখে চওড়া হাসি দেখা গেল। (ছবি সৌজন্যে এক্স এবং রয়টার্স)

বিশ্বকাপে আসল চ্যাম্পিয়ন আমেরিকাই, মত ট্রাম্পের

এমনিতে বিশ্বকাপ ফাইনালের আগে ট্রাম্পকে নিয়ে কম চর্চা হয়নি। বিজয়ী দলের হাতে বিশ্বকাপ তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। যাঁর কাছে এবার বিশ্বকাপের 'আসল' জয়ী হয়ে গিয়েছে আমেরিকাই। যে দল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা আসলে একটি ফুটবলপ্রেমী (সকাল বলেছেন) দেশ, এবং আমার মনে হয় এই ধারাটি বজায় থাকবে।'

আরও পড়ুন: Schools Holiday for FIFA WC Final 2026: বিশ্বকাপ ফাইনাল দেখবে তো! সোমবার মর্নিং স্কুলে ছুটি দেওয়া যাবে, ছাড়পত্র রাজ্যের

‘আমাদের নাম ঘোষণা করা হোক….’, কী বললেন ট্রাম্প?

আর সেই রেশ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব প্রদানের প্রস্তাব দিয়ে রেখেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স স্টারের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জিয়ান্নিকে আমি একটা দারুণ বুদ্ধি দিয়েছিলাম: আপনাকে দুটি দেশে (বিশ্বকাপ) করতে হবে। পরেরবার ফের (বিশ্বকাপের আয়োজক হিসেবে) আমাদের নাম ঘোষণা করা হোক। তারপর আরও একটি দেশের নাম ঘোষণা করা হোক।’

আরও পড়ুন: FIFA World Cup Halftime Break: ৯৬ বছরের ইতিহাসে বদল, শাকিরাদের জন্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বেড়ে ৩০ মিনিট!

'অবিলম্বে ফের বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া হোক আমেরিকাকে'

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘সংখ্যার (দর্শক সংখ্যার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট) ওপর ভিত্তি করে আমরা অবিলম্বে (ফের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য) অনুরোধ করব।’ উল্লেখ্য, ইতিমধ্যে ২০২৬ সালের বিশ্বকাপ দর্শক সংখ্যার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে। এবার ম্যাচের সংখ্যাও অবশ্য বেড়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More