...
...
Next Story

EAM Jaishankar On Mecca Pact: ‘আমার হিসাব অনুযায়ী…’,পাকিস্তান, তুরস্ক, সৌদির চুক্তি নিয়ে কৌশলী বার্তা জয়শংকরের

জয়শংকর বলেন, ‘আপনারা এটিকে একটি প্রতিরক্ষা চুক্তি হিসেবে অভিহিত করছেন। চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি পক্ষকেই বাস্তব সামরিক পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। এর জবাবে 'মক্কা' (MECCA) চুক্তি কী ভূমিকা রেখেছে?'

Published on: Aug 23, 2026, 07:38:36 IST
Advertisement

পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, এই তিন দেশ একজোটে এক প্রতিরক্ষাচুক্তিতে আবদ্ধ হয়েছে। এই মক্কা চুক্তি ঘিরে কূটনৈতিক মহলে বেশ আলোড়ন। বেশ কিছু গুঞ্জন রয়েছে যে, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশও নাকি এই চুক্তিতে যোগ দিতে পারে। এই চুক্তি ভারতের জন্য কী প্রভাব ফেলবে? ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি। এই প্রসঙ্গেই এবার এক অনুষ্ঠানে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

যৌথ সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। (ছবি সৌজন্যে এপি)
যৌথ সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। (ছবি সৌজন্যে এপি)

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্রমাগত ফাটল, সংঘাতের মধ্যে মক্কা চুক্তি ভারতের জন্য কোন বার্তা দিচ্ছে, এই নিয়ে বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে এক সাংবাদিকের প্রশ্ন যেতেই বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, ‘আপনারা এটিকে একটি প্রতিরক্ষা চুক্তি হিসেবে অভিহিত করছেন। চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি পক্ষকেই বাস্তব সামরিক পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। এর জবাবে 'মক্কা' (MECCA) চুক্তি কী ভূমিকা রেখেছে?' প্রসঙ্গত, এই চুক্তি বার্তা দেয় যে, চুক্তিবদ্ধ দেশগুলির মধ্যে একটিতে হামলা মানেই, বাকি দেশগুলির ওপর তা হামলার শামিল। সাক্ষাৎকার গ্রহণকারী যখন ইঙ্গিত করলেন যে চুক্তি স্বাক্ষরকারীরা সব পরিস্থিতিতে একে অপরের সাহায্যে এগিয়ে আসেননি, তখন জয়শঙ্কর উত্তর দিলেন, 'আমার মনে হয় আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন।' এরপরই প্রশ্ন যায় যে, এই চুক্তি নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন, উত্তরে ভারতের বিদেশমন্ত্রীর কৌশলী বার্তায় জানান,'বিষয়টা তা নয়। আমার হিসাব অনুযায়ী, সবকিছুরই গুরুত্ব আছে, সবকিছুরই একটা ওজন থাকবে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe