...
...
Next Story

Jaishankar on Pak Journo: ‘একটা জঙ্গি দেশ এটা আমায় জিজ্ঞাসা করছে?’ UNGAতে পাক সাংবাদিককে ধুয়ে দিলেন জয়শংকর

ক্ষুরধার কৌশলী উত্তরেই ভারতের বিদেশমন্ত্রী কার্যত ওই পাকিস্তানি সাংবাদিককে সন্ত্রাস ইস্যুতে মোক্ষম জবাব দেন।

Published on: Sep 25, 2026, 20:39:05 IST
Advertisement

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভা ঘিরে আন্তর্জাতিক কূটনীতির পারদ তুঙ্গে! ইতিমধ্যেই সেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এক ভারতীয় সাংবাদিক সোজাসুজি প্রশ্ন করেন যে, ‘কবে জঙ্গি হাফিজ সইদকে আপনারা ধরবেন?' এরপর রাষ্ট্রসংঘের সাধারণ সভা ঘিরে আয়োজনের ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে জয়শংকরকে এক পাকিস্তানি সাংবাদিক বিব্রত করার চেষ্টায় অভিযোগের সুরে প্রশ্ন করেন,‘কবে আপনারা পাকিস্তানে সন্ত্রাস স্পনসর করা বন্ধ করবেন?'

‘একটা জঙ্গি দেশ এটা আমায় জিজ্ঞাসা করছে?’ UNGAতে পাক সাংবাদিককে ধুয়ে দিলেন EAM(@DrSJaishankar/X via PTI Photo)(PTI09_25_2026_000412B) (@DrSJaishankar)
‘একটা জঙ্গি দেশ এটা আমায় জিজ্ঞাসা করছে?’ UNGAতে পাক সাংবাদিককে ধুয়ে দিলেন EAM(@DrSJaishankar/X via PTI Photo)(PTI09_25_2026_000412B) (@DrSJaishankar)

রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জয়শংকরকে পাকিস্তানি ওই সাংবাদিক প্রশ্ন করতেই, তার পাল্টা খোঁচা দিতে ছাড়েননি ভারতের বিদেশমন্ত্রী। এর আগে, যখন শেহবাজ শরিফকে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, হাফিজ প্রসঙ্গে, তখন তার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কোনও উত্তর দিতে পারেননি। তবে, সন্ত্রাস নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে, জয়শংকরের কাছে পাকিস্তানি ওই সাংবাদিকের প্রশ্ন আসতেই ভারতের বিদেশমন্ত্রী পাল্টা বলেন, ‘একটা জঙ্গি দেশ আমাকে এটা আমায় জিজ্ঞাসা করছে?' ক্ষুরধার কৌশলী উত্তরেই ভারতের বিদেশমন্ত্রী কার্যত ওই পাকিস্তানি সাংবাদিককে মোক্ষম জবাব দিয়ে দেন!

এদিকে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখার সময় নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গ তোলেন জয়শংকর। ভারতের বিদেশমন্ত্রী সাফ বলেন, ‘নাবিকদের একটি প্রধান উৎস হিসেবে ভারত এবং বৃহত্তম জাহাজ নিবন্ধনকারী দেশ হিসেবে লাইবেরিয়া, জাহাজ ও নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি তুলে ধরতে একত্রিত হয়েছে। মাত্র দুদিন আগে, ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি জাহাজ, এমভি চেম্প প্লুটো, হামলার শিকার হয়। এতে একজন ভারতীয় নাবিক প্রাণ হারান। এর দশ দিন আগে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার, আল গিয়া, হামলার শিকার হয়। সেই ঘটনার পর একজন ভারতীয় নাবিক নিখোঁজ হন।' এরই সঙ্গে তিনি বলেন,‘দুঃখজনকভাবে, এগুলো আর কোনও ব্যতিক্রমী ঘটনা নয়।' ভারতের বিদেশমন্ত্রী, রাশিয়ার জলসীমায় এমভি অ্যামোরফি জাহাজ ও ওডেসা বন্দরের কাছে এমভি গোল্ডেন লিওর আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে, সাফ বার্তায় বলেন, ‘আমি যে উদাহরণগুলো দিচ্ছি, সেগুলো ভারতীয় নাবিকদের নিয়ে। কিন্তু এ বছর এই ধরনের ঘটনায় আরও অনেক দেশের নাবিকরাও হতাহত হয়েছেন। কৃষ্ণ সাগর থেকে লোহিত সাগর, পার্বত্য পার্বত্য অঞ্চল পর্যন্ত বেসামরিক জাহাজের ওপর হামলা ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks