East Bengal scripts history in Asia: এশিয়ায় ইতিহাস ইস্টবেঙ্গলের! ওড়াল ভারতের পতাকা, আবার কলকাতায় নৌকা ডোবালেন ছেলেরা
East Bengal scripts history in Asia: এশিয়ায় ইতিহাস রচনা ইস্টবেঙ্গলের মহিলা দলের। আর পুরুষ দল ডুবিয়ে দিল মোহনবাগানকে।
East Bengal scripts history in Asia: এশিয়ায় ইতিহাস ইস্টবেঙ্গলের। রবিবার মহিলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্যায়ে গ্রুপ ‘এ’-র ম্যাচে সাবা এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্যায়ে পৌঁছে গেলেন লাল-হলুদ ব্রিগেড। আর এশিয়ার মঞ্চে ‘মশাল গার্ল’-রা ভারতের পতাকা উঁচু করে ধরার কিছুক্ষণ আগেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে নৌকা ‘ডুবিয়ে’ দিয়েছেন ইস্টবেঙ্গলের ছেলেরা। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলে ধ্বংস করে জিতে নিয়েছে ডুরান্ড কাপ।

ড্র করলেই হত, ইস্টবেঙ্গল নামে জেতার জন্য
পুরুষ দল আজ যেভাবে তছনছ করেছে মোহনবাগানকে, তা অতীতে ঘটলেও ‘মশাল গার্ল’-রা যে কাজটা করেছেন, তা ইস্টবেঙ্গল কেন, ভারতের কোনও মহিলা দলই করতে পারেনি। এমনিতে মালয়েশিয়ার মাঠে নামার আগে আজ ফেভারিট ছিল লাল-হলুদ ব্রিগেডই। প্রথম ম্যাচে রাজশাহী স্টারসকে ৪-০ গোল এবং দ্বিতীয় ম্যাচে রোভার্স এফসিকে ১২-০ গোলে হারানোর পরে আজ শুধু ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের।
ইস্টবেঙ্গলের স্তম্ভ হয়ে উঠেছেন ঘানার তারকা
কিন্তু ইস্টবেঙ্গল জয়ের জন্যই মাঠে নেমেছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে ৬৮ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অলিভিয়া আনোকিয়ে। নবাগত ঘানার অ্য়াটাকিং মিডফিল্ডার যে ইতিমধ্যে লাল-হলুদ স্তম্ভ হয়ে উঠেছেন, সেটার প্রমাণ পাওয়া গিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্যায়ে। তিনটি ম্যাচে চার গোল করে দলকে তুলে ফেলেছেন মূলপর্বে।
ইস্টবেঙ্গল একটা দল, একটা টিম
তবে ইস্টবেঙ্গল দলটা কারও একার উপরে নির্ভরশীল নয়, সেই প্রমাণও মিলেছে। আর ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবল ফ্যানদের যেন সেই বার্তাটাই দেন সৌম্যা গুগুলথ। তাঁর গোলের পরে লাল-হলুদ ব্রিগেডের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছানো ছিল স্রেফ সময়ের অপেক্ষা। আর শেষপর্যন্ত যখন বাঁশি বেজে ওঠে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন ‘মশাল গার্ল’-রা।
(বিস্তারিত পরে আসছে)
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


