...
...
Next Story

ED Raid in Anil Ambani Case: অনিল আম্বানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বাড়িতে হানা ইডির, অভিযান একাধিক জায়গায়

পিটিআই সূত্রের খবর, ইডির প্রায় ১৫টি বিশেষ দল খুব ভোরে এই তল্লাশি অভিযান শুরু করে। মুম্বইয়ের ১০ থেকে ১২টি স্থানে চলছে এই অভিযান। এছাড়া হায়দরাবাদেও একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।

Published on: Mar 6, 2026, 11:54:52 IST
By
Prefer HTon Google
Advertisement

শিল্পপতি অনিল আম্বানি ও তাঁর সংস্থা রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পিটিআই সূত্রের খবর, ইডির প্রায় ১৫টি বিশেষ দল খুব ভোরে এই তল্লাশি অভিযান শুরু করে। মুম্বইয়ের ১০ থেকে ১২টি স্থানে চলছে এই অভিযান। এছাড়া হায়দরাবাদেও একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।

ইডির প্রায় ১৫টি বিশেষ দল খুব ভোরে এই তল্লাশি অভিযান শুরু করে। (AP)
ইডির প্রায় ১৫টি বিশেষ দল খুব ভোরে এই তল্লাশি অভিযান শুরু করে। (AP)

মুম্বইয়ের অভিজাত পালি পাহাড়ি এলাকায় অনিল আম্বানির বাড়ি 'অ্যাবোড' ইতিমধ্যেই অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ৪০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তে মুম্বইয়ে অনিল আম্বানির বাসভবনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই বাড়িটির বাজার দর ৩৫০০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। এর কয়েকদিন পরই ইডি আজকের এই অভিযান। আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের ব্যাপক তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স পাওয়ারের সন্দেহজনক তহবিল তছরুপ এবং লেনদেনের তদন্তে এই তল্লাশি চালানো হয়েছে।

তার আগে অবশ্য গত সেপ্টেম্বরে স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্যে ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছিল যে অনিল এবং আরকমের ঋণ অ্যাকাউন্টগুলিকে 'জালিয়াতি' খাতে রাখা হয়েছে। কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রসেসে (সিআইআরপি) যাওয়ার আগে সংস্থাটির নেওয়া ঋণের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয়। যদিও আরকমের তরফে স্পষ্ট করে বলা হয়, এই সমস্ত ঋণ দেউলিয়া প্রক্রিয়া শুরুর আগের এবং এখন তা রেজোলিউশন প্ল্যানের আওতায় বা অন্য উপায়ে নিষ্পত্তি করা উচিত।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe