...
...
Next Story

NEET leak row: 'যুবকদের বিভ্রান্ত করছেন...,' নিট বিতর্কে রাহুলকে তুলোধোনা শিক্ষামন্ত্রীর

NEET leak row: প্রশ্নফাঁসের বিতর্ক, বিক্ষোভ আর পড়ুয়াদের আত্মহত্যার অস্থির আবহেই গত ২১ জুন ফের অনুষ্ঠিত হয়েছে নিট। সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Published on: Jun 25, 2026, 19:12:55 IST
Advertisement

NEET leak row: নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং তার জেরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে এবার সরাসরি আক্রমণাত্মক মেজাজে কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এই আবহে এবার মুখ খুলেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের স্পষ্ট অভিযোগ, রাহুল গান্ধী যুবকদের বিশেষ করে নিট পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

নিট বিতর্কে রাহুল গান্ধীকে নিশানা শিক্ষামন্ত্রীর
নিট বিতর্কে রাহুল গান্ধীকে নিশানা শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসের বিতর্ক, বিক্ষোভ আর পড়ুয়াদের আত্মহত্যার অস্থির আবহেই গত ২১ জুন ফের অনুষ্ঠিত হয়েছে নিট। সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদমাধ্যম সিএনএন-নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, রাহুল গান্ধী এবং বিরোধী শিবির নিট পরীক্ষার্থীদের ভুল বুঝিয়ে দেশের 'যুবসমাজের মনে অহেতুক ভয় তৈরি করার চেষ্টা করছে।' তাঁর কথায়, 'রাহুল গান্ধী নিট পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিভ্রান্ত করছেন। দেশের নতুন প্রজন্মের মনে এই ধরনের ভয় ঢুকিয়ে দেবেন না। নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়বদ্ধতা আমাদের সকলের রয়েছে।' শিক্ষামন্ত্রী আরও বলেন, 'যখন বিষয়টি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, তখন আমি রাজনীতি করতে চাই না। কিন্তু পরীক্ষার মাত্র কয়েক দিন আগে কোটার মতো জায়গায় বিরোধীদের রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত কোনওভাবেই যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য ছিল না।'

শিক্ষামন্ত্রীর নিশানা 'ককরোচ জনতা পার্টি' ও মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেসকে নিশানা করে এই বিতর্কে হাত শিবিরের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও টেনে এনেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কর্ণাটকের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বেঙ্গালুরুতে মল্লিকার্জুন খাড়গের একটি রাজনৈতিক সমাবেশের কারণে তিনজন পরীক্ষার্থী সময়মতো নিট পরীক্ষা কেন্দ্রেই পৌঁছতে পারেনি। পরে অবশ্য তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু যাঁর সমাবেশের জন্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছিল, সেই কংগ্রেস এখন কোন মুখে আমাদের জ্ঞান দিচ্ছে?' নিট কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ইদানীং রাজপথে ও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলা 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি আন্দোলনকেও রেয়াত করেননি তিনি। এই ভাইরাল সংগঠনকে সরাসরি 'রাহুল গান্ধীর বি-টিম' বলে অভিহিত করেছেন ধর্মেন্দ্র প্রধান।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe