...
...
Next Story

Bangladesh Latest: এবার জঙ্গিদের নজরে তারেকের বাংলাদেশ! ওপারের ৮ এয়ারপোর্ট ঘিরে তাবড় পদক্ষেপ

Terorr Attack Threat to Bangladesh: জানা যাচ্ছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই ঢাকার শাহজালাল বিমানবন্দরকে আঁটোসাটো নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে।

Published on: Apr 27, 2026, 18:32:36 IST
Advertisement

সদ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মসনদে বসেছেন বিএনপির নেতা তারেক রহমান। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের ছাত্র-গণ অভ্যুত্থানে পতনের পর সদ্য চলতি বছরে নির্বাচন হয়েছে বাংলাদেশে। আর সেই তারেক রহমানের আমলে, এবার বাংলাদেশে হঠাৎই জঙ্গি হানা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে।

এবার জঙ্গিদের নজরে তারেকের বাংলাদেশ! ওপারের ৮ এয়ারপোর্ট ঘিরে তাবড় পদক্ষেপ (REUTERS)
এবার জঙ্গিদের নজরে তারেকের বাংলাদেশ! ওপারের ৮ এয়ারপোর্ট ঘিরে তাবড় পদক্ষেপ (REUTERS)

এদিকে, আজই দীনেশ ত্রিবেদীকে ভারত, বাংলাদেশে তার নয়া রাষ্ট্রদূত হিসাবে ঘোষণা করেছে। এককালে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো দীনেশ ত্রিবেদী, এবার বাংলাদেশে ভারতের দূত। আর ঠিক এই দিনেই বাংলাদেশের ৮ টি বিমানবন্দর ঘিরে নিরাপত্তা আঁটোসাটো হওয়ার খবর এল। বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এবং পাঁচটি অভ্যন্তরীণসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। ভিয়েশন সিকিউরিটি (এভসেক) ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

জানা যাচ্ছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই ঢাকার শাহজালাল বিমানবন্দরকে আঁটোসাটো নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে। শুধু একটি নয়। বাংলাদেশ জুড়ে একাধিক বিমানবন্দরে এই নিরাপত্তা বেষ্টনী কড়া করা হয়েছে। বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন বাংলাদেশের ৮ টি বিমানবন্দরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। সাংবাদিকদের মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, পুলিশ সদর দপ্তরের একটি চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) হওয়ায় সব সময়ই কঠোর নিরাপত্তাবলয়ে থাকে। তবে ওই চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ বলে উল্লেখ করেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks