প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার জেরে আগামী শীতেই হিন্দুকুশ হিমালয় অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। অতিবৃষ্টির কারণে হড়পা বান, ভূমিধস এবং তুষারধসের মতো বিপর্যয় ঘটতে পারে। বিপদের তালিকায় রয়েছে ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটান। এমনই সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD)। বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে হিমালয়ের প্রাকৃতিক ভারসাম্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ‘হিন্দুকুশ হিমালয় উইন্টার আউটলুক ২০২৬’ শীর্ষক একটি রিপোর্টে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। কাঠমান্ডুভিত্তিক ICIMOD, বেজিং নরমাল ইউনিভার্সিটি এবং চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ অ্যাটমোসফেরিক ফিজিক্স যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালের শীতকালে হিন্দুকুশ হিমালয়ের একাধিক অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে নেপাল, আফগানিস্তান এবং বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বন্যা, ভূমিধস এবং তুষারধসের আশঙ্কা বাড়বে।
কতটা শক্তিশালী হচ্ছে এল নিনো?
আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনোর পরিস্থিতি তৈরি হচ্ছে। ১৯৫০ সাল থেকে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হয়ে উঠতে পারে বলে প্রায় ৬০ শতাংশ সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংস্থাটি। এর প্রভাবে হিমালয়ের পাদদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উঁচু পার্বত্য এলাকায় বাড়তে পারে তুষারপাতও।
তবে গোটা হিমালয় অঞ্চলে একই ধরনের আবহাওয়া থাকবে না। কিছু এলাকায় অতিবৃষ্টির বিপরীতে দীর্ঘস্থায়ী শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে বনাঞ্চল ও তৃণভূমিতে দাবানলের ঝুঁকি বাড়বে। বিশেষ করে চিনের দক্ষিণ-পূর্ব তিব্বত এবং মায়ানমারের কয়েকটি এলাকায় বন ও ঘাসের জমিতে আগুন লাগার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে সতর্ক করা হয়েছে।
তুষারপাতের উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ
{{/usCountry}}তবে গোটা হিমালয় অঞ্চলে একই ধরনের আবহাওয়া থাকবে না। কিছু এলাকায় অতিবৃষ্টির বিপরীতে দীর্ঘস্থায়ী শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে বনাঞ্চল ও তৃণভূমিতে দাবানলের ঝুঁকি বাড়বে। বিশেষ করে চিনের দক্ষিণ-পূর্ব তিব্বত এবং মায়ানমারের কয়েকটি এলাকায় বন ও ঘাসের জমিতে আগুন লাগার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে সতর্ক করা হয়েছে।
তুষারপাতের উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ
{{/usCountry}}রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তান, পাকিস্তান, উত্তর ভারত এবং নেপালের কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাত হতে পারে। অন্যদিকে ভুটান এবং চিনের পূর্ব তিব্বতের কিছু এলাকায় তুষারের পরিমাণ কম থাকার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের তুষারস্তর শুধু পর্যটন বা পরিবেশের বিষয় নয়। কোটি কোটি মানুষের পানীয় জল, কৃষিকাজ এবং জলবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। তুষার কম জমলে পরবর্তী গ্রীষ্মে নদীর জলপ্রবাহ এবং সেচের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
গত বছরের ভয়াবহ বর্ষার স্মৃতিও উসকে দিয়েছে এই সতর্কবার্তা। ২০২৫ সালের আগস্টে নেপালের ভুটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় অন্তত ১,৫০০ মানুষের মৃত্যু এবং ৫,০০০-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই বিপর্যয়ে উদ্ধার ও পুনর্গঠনের খরচ আনুমানিক ৪৭০ কোটি ডলার বলে হিসাব করা হয়েছে। নেপাল ও ভুটানের গত বছরের দুর্যোগের পর নতুন করে সতর্ক হচ্ছে প্রতিবেশী দেশগুলি।
ICIMOD-এর জলবিদ মণীশ শ্রেষ্ঠ জানিয়েছেন, বর্ষা শেষ হলেই বিপর্যয়ের প্রস্তুতি বন্ধ করা যায় না। বৃষ্টিপাতের ধরন আরও অনিশ্চিত ও তীব্র হয়ে উঠছে। তাই দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দ্রুত সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর কাঠমান্ডুতে হিমালয়ের হিমবাহ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনেও এই রিপোর্টের বিষয়গুলি আলোচনা করা হবে। সব মিলিয়ে, এল নিনোর প্রভাবে হিন্দুকুশ হিমালয়ের পরিবেশ ও জলসম্পদের উপর বড়সড় প্রভাব পড়তে পারে। ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগাম দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি। সময় থাকতে সতর্কতামূলক ব্যবস্থা না নিলে আগামী শীত বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।