...
...
Next Story

Macron praises India during AI Summit: ভারত এমন জিনিস তৈরি করেছে, যা অন্য কোনও দেশ পারেনি, AI সম্মেলনে বললেন ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট বললেন, 'ভারত এমন জিনিস তৈরি করেছে যেটা অন্য কোনও দেশ তৈরি করতে পারেনি।' এই বিষয়টি তুলে ধরতে মুম্বইয়ের রাস্তার ধারে থাকা ঠেলাওয়ালার উদাহরণ তুলে ধরেন ম্যাক্রোঁ।

Published on: Feb 19, 2026, 12:20:44 IST
By
Prefer HTon Google
Advertisement

ভারতের এআই সম্মেলনে বক্তব্য দিতে ইউপিআই ব্যবস্থার প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভাষণ দেওয়ার সময় তিনি বললেন, 'ভারত এমন জিনিস তৈরি করেছে যেটা অন্য কোনও দেশ তৈরি করতে পারেনি।' এই বিষয়টি তুলে ধরতে মুম্বইয়ের রাস্তার ধারে থাকা ঠেলাওয়ালার উদাহরণ তুলে ধরেন ম্যাক্রোঁ। ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে ডিজিটাল লেনদেন কীভাবে এমন কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে, সেই বিষয়ে আলোকপাত করেন ফরাসি প্রেসিডেন্ট।

ভারতের এআই সম্মেলনে বক্তব্য দিতে ইউপিআই ব্যবস্থার প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ভারতের এআই সম্মেলনে বক্তব্য দিতে ইউপিআই ব্যবস্থার প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এদিকে আজকের সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, '১০ বছর আগে মুম্বইয়ের রাস্তার পাশে থাকা এক ঠেলাওয়ালা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারতেন না। তাঁর কোনও নথি ছিল না, সুযোগ ছিল না... তবে আজ সেই একই ঠেলাওয়ালা ফোনের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে টাকা নেন। এটা কোনও প্রযুক্তির কাহিনী নয়, এটা একটা সভ্যতার কাহিনী। ভারত এমন একটা জিনিস তৈরি করেছে, যা আর কোনও দেশ তৈরি করতে পারেনি... ১.৪ বিলিয়ন মানুষের জন্য একটা ডিজিটাল পরিচয়... এমন একটা লেনদেন ব্যবস্থা যার মাধ্যমে প্রতি মাসে ২০ বিলিয়ন লেনদেন হয়, এমন একটা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে, যেখানে ৫০০ মিলিয়ন ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করা হয়েছে।'

ম্যাক্রোঁ বলেন, গোটা বিশ্বকে ভুল প্রমাণিত করেছে ভারত। তাঁর কথায়, '১০ বছর আগে গোটা বিশ্ব বলেছিল, ১.৪ বিলিয়ন মানুষকে ডিজিটাল অর্থনীতির অধীনে নিয়ে আসা সম্ভব নয়। তবে ভারত তাদের ভুল প্রমাণিত করেছে। আর আজ অনেকে বলছে, শুধুমাত্র বড় খেলোয়াড়রাই (দেশ) এই খেলা খেলতে পারেন... ভারত এবং ফ্রান্স ইউরোপীয় পার্টনারদের সঙ্গে অন্য নীতিতে বিশ্বাস করি। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ তারাই গড়ে তুলবে যারা উদ্ভাবন এবং দায়িত্ব, প্রযুক্তির সাথে মানবতার সমন্বয় ঘটাবে। ভারত ও ফ্রান্স এই ভবিষ্যৎ এআই গঠনে সহায়তা করবে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe