...
...
Next Story

BrahMos missile range update: পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চিই ব্রহ্মস মিসাইলের রেঞ্জে আছে, হুংকার রাজনাথের

পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চিই ব্রহ্মস মিসাইলের রেঞ্জে আছে, হুংকার দিলেন রাজনাথ সিং। আজ লখনউয়ের ব্রহ্মস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচের উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী।

Published on: Oct 18, 2025, 13:57:37 IST
Advertisement

পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ভারতের ব্রহ্মস মিসাইলের 'রেঞ্জের' মধ্যে আছে। এমনই ভাষায় পাকিস্তানকে হুংকার দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার 'আত্মনির্ভর ভারত' মিশনের অধীনে উত্তরপ্রদেশের লখনউয়ের ব্রহ্মস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচ উদ্বোধনের পরে রাজনাথ বলেন, 'দেশ আত্মবিশ্বাসী যে আমাদের প্রতিপক্ষরা আর কোনওভাবেই ব্রহ্মসের গ্রাস থেকে পালাতে পারবে না। পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে আছে।'

অপারেশন সিঁদুর নেহাতই ট্রেলার ছিল, পাকিস্তানকে হুংকার রাজনাথের

লখনউয়ের ব্রহ্মস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচের উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
লখনউয়ের ব্রহ্মস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচের উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

শুধু তাই নয়, অপারেশন সিঁদুরে যেভাবে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছিল, সেটা মনে করিয়ে দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'অপারেশন সিঁদুরে যা হয়েছে, সেটা স্রেফ ট্রেলার ছিল। আর সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে (আমাদের দেশ) আরও কী করতে পারে, সেটা আমায় আর বলে দিতে হবে না।'

আরও পড়ুন: ভারতের হাতে চিনের ‘গোপন অস্ত্র’ তুলে দিল পাকিস্তান! ‘মারণাস্ত্র’ বানাচ্ছে DRDO

পাকিস্তান ব্রহ্মসের কথা মনে আছে তো?

উল্লেখ্য, ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) এনং রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা NPO Mashinostroyeniya ডিজাইন করেছে ব্রহ্মস মিসাইল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছিল, তাতে ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছিল। কীভাবে ব্রহ্মস ব্যবহার করা হয়েছিল, তা জানানো হয়নি। কিন্তু ভারতের ব্রহ্মস মিসাইলে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক ঘাঁটিতেও ব্রহ্মস তাণ্ডব চালিয়েছিল।

অপারেশন সিঁদুরে যে সব স্বদেশি অস্ত্র, মিসাইল ও ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন যে অপারেশন সিঁদুরের সময় বিশ্ব ভারতের স্বদেশি অস্ত্রের ক্ষমতা দেখেছে। এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, ড্রোন, ব্রহ্মস মিসাইল, 'আত্মনির্ভর ভারত'-এর শক্তি প্রমাণ করেছে। বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মস মিসাইল ভারতীয় সামরিক বাহিনীর অন্যতম প্রধান পছন্দের অস্ত্র, যা একেবারে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছিল।

আরও পড়ুন: 'পাকিস্তান ফের পহেলগাঁওয়ের মতো হামলা চালাতে পারে, অপারেশন সিঁদুর ২.০ আরও মারাত্মক হবে', হুঁশিয়ারি সেনার

উল্লেখ্য, কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন যে ব্রহ্মস মিসাইলের নির্মাণ এখন লখনউতে করা হবে। অগস্টে উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছিলেন, যা সামরিক অভিযানের সময় পাকিস্তানি ড্রোন এবং মিসাইলের মোকাবিলা করেছিল। আর কয়েক মাসের মধ্যেই ব্রহ্মস মিসাইলের উদ্বোধন করা হল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe