রাত পোহালেই দেশ জুড়ে আইপিএল-জ্বর শুরু হয়ে যাবে! ২৮ মার্চ ২০২৬ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটে টি২০র মহারণ। এদিকে, এই ক্রিকেট উৎসবের আগে খবরে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ। কিছুদিন আগেই তিনি বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। এবার তাঁর বিরুদ্ধে ওঠা বহু বছর আগের এক অভিযোগ নিয়ে বক্তব্য রাখলেন তিনি। জানালেন অবসাদের দিনগুলির কথা। তাঁর বিয়ে ঘিরে অভিজ্ঞতাও শোনালেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ।

একসময় ভারতের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে প্রশংসিত হলেও, কিশোর বয়সেই এই লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণকে 'মাদকাসক্ত' হিসেবে চিহ্নিত করা হয়। মাদক ও মদ্যপানের অভিযোগ সহ্য করা কতটা কঠিন ছিল, তা নিয়ে মুখ খোলেন লক্ষ্মণ। দাবি করেন তাঁর বিরুদ্ধে ওঠা মাদকাসক্ত হওয়ার অভিযোগটি কতটা কঠিন ছিল সহ্য করা। এককালে ১৭ বছর বয়সে ভারতের হয়ে খেলেছেন লক্ষ্মণ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সদ্য এক সাক্ষাৎকারে তিনি বলেন,' লোকজন খারাপ কথা ছড়াতে ভালোবাসে। আমার ট্যুরগুলো হয়েছিল ১৬ থেকে ১৯ বছর বয়সের মধ্যে। আমি যখন অপ্রাপ্তবয়স্ক ছিলাম, তখন লোকেরা আমাকে হোটেলে মদ পরিবেশন করত কীভাবে? আমি জীবনে কখনো মাদক নিইনি। জীবনের পরবর্তী পর্যায়ে আমি কয়েক গ্লাস বিয়ার খেয়েছি, তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু ভাবুন তো, একজন ১৯ বছর বয়সীকে মদ্যপ বা মাদকাসক্ত বলা হচ্ছে।'
শিবরামকৃষ্ণন এরপর বলেন, কীভাবে তাঁর বাবা-মা একটি তাঁর বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, যেখানে তাঁকে একজন টেস্ট ক্রিকেটার ও ফ্ল্যাটের মালিক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং সাড়া পাওয়ার জন্য একটি পোস্ট বক্স নম্বরও দেওয়া হয়েছিল। দুই সপ্তাহ পর, যখন তাঁরা বক্স খুললেন, তখন একটিও আবেদনপত্র ছিল না। শিবরামকৃষ্ণাণ বলছেন, 'এর মানে হলো, লোকেরা আমার সুনাম এতটাই নষ্ট করে দিয়েছিল যে, কেউই তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইত না।'
এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁর অবসাদ নিয়েও কথা বলেন। তিনি জানান, 'আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং আয়নায় নিজের মুখ দেখতে চাইতাম না। আমি দু-এক পেগ মদ খেয়ে ঘুমিয়ে পড়তাম, কারণ কিছুই সহ্য করতে পারতাম না। যখনই জেগে থাকতাম, মনে হতো আমি মরে যাব।' তিনি আরও বলেন, 'মাঝে মাঝে দুবাই ভ্রমণের সময় দেখতাম, সেখানে গতির কোনো সীমা নেই। গাড়িটা খুব দ্রুত গেলে আমার মন বলত দরজা খুলে লাফিয়ে বেরিয়ে (ঝাঁপ) পড়ি। কিন্তু কোনও এক অজানা কারণে আমি কোনও বোকামি করে বসতাম না।' প্রসঙ্গত, ১৯৮৭ সালে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হওয়ার পর শিবরামকৃষ্ণন ধারাভাষ্যে আসেন। বেশ কয়েক বছর ধরে তিনি আইপিএলে এক পরিচিত কণ্ঠস্বর ছিলেন, কিন্তু কোভিড-১৯ লকডাউন তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে বলে তিনি জানান।
{{/usCountry}}এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁর অবসাদ নিয়েও কথা বলেন। তিনি জানান, 'আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং আয়নায় নিজের মুখ দেখতে চাইতাম না। আমি দু-এক পেগ মদ খেয়ে ঘুমিয়ে পড়তাম, কারণ কিছুই সহ্য করতে পারতাম না। যখনই জেগে থাকতাম, মনে হতো আমি মরে যাব।' তিনি আরও বলেন, 'মাঝে মাঝে দুবাই ভ্রমণের সময় দেখতাম, সেখানে গতির কোনো সীমা নেই। গাড়িটা খুব দ্রুত গেলে আমার মন বলত দরজা খুলে লাফিয়ে বেরিয়ে (ঝাঁপ) পড়ি। কিন্তু কোনও এক অজানা কারণে আমি কোনও বোকামি করে বসতাম না।' প্রসঙ্গত, ১৯৮৭ সালে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হওয়ার পর শিবরামকৃষ্ণন ধারাভাষ্যে আসেন। বেশ কয়েক বছর ধরে তিনি আইপিএলে এক পরিচিত কণ্ঠস্বর ছিলেন, কিন্তু কোভিড-১৯ লকডাউন তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে বলে তিনি জানান।
{{/usCountry}}