...
...
Next Story

Ex Spy Arrested: মাইক্রোওয়েভে ফোন, দেওয়ালের ফাটলে মেমোরি কার্ড! ধৃত মেলোনির দেশের প্রাক্তন স্পাই, কী পাচারের অভিযোগ?

ইতালির প্রাক্তন গুপ্তচরের গ্রেফতারি ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

Published on: Jul 10, 2026, 20:38:37 IST
Advertisement

প্রতিটি গোপন তথ্যের বিনিময়ে ৪০০০ ইউরো। দাম ধার্য করা ছিল আগে থেকেই। তাঁর দেশ ও ন্যাটোর গোপন বিষয় সংক্রান্ত নথি রাশিয়াকে বিক্রির অভিযোগে ধরা পড়েছেন জর্জিয়া মেলোনির দেশ, ইতালির এক প্রাক্তন গুপ্তচর। ৫৯ বছর বয়সী ধৃত জেভিনো পাইরাস, গত কয়েক বছর ধরে রাশিয়ার এক গুপ্তচরের সঙ্গে যোগাযোগে রয়েছেন, বলে অভিযোগ। তাঁদের একসঙ্গে থাকার দৃশ্যও গোপনে ক্যামেরাবন্দি হয়েছে। এই কাজে পাইরাসকে সহযোগিতা করেছেন তাঁর এক প্রাক্তন সহকর্মীও। ইতালির প্রশাসনের দাবি, এই পরিমাণ টাকা পেয়ে পাইরাস খুশি ছিলেন না। আর তা তিনি ওই রাশিয়ান গুপ্তচর তথা হ্যান্ডেলারকে নাকি একটি সাক্ষাতে জানিয়েও ছিলেন!

মাইক্রোওয়েভে ফোন, দেওয়ালের ফাটলে মেমোরি কার্ড! ধৃত মেলোনির দেশের প্রাক্তন স্পাই (প্রতীকী ছবি)
মাইক্রোওয়েভে ফোন, দেওয়ালের ফাটলে মেমোরি কার্ড! ধৃত মেলোনির দেশের প্রাক্তন স্পাই (প্রতীকী ছবি)

পার্ক কিম্বা পানশালায় কিছু ছোট ছোট কাগজের আদানপ্রদান। কখনও মাইক্রোওয়েভের মধ্যে ফোনগুলিকে রেখে দেওয়া, যাতে তাদের লোকেশন বোঝা না যায়, আবার কখনও রোমের রাস্তার ধারের দেওয়ালের ফাটলের ভিতর মেমোরি কার্ড ঢুকিয়ে রাখা। এমনই সমস্ত প্যাঁয়তারা উঠে এসেছে এই গোপন নথি বিনিময়ের প্রক্রিয়ায়।

মিখাইল আকাস্তফ, রাশিয়ার সেনার গুপ্তচর বাহিনীর এজেন্সির সদস্য। এমনই দাবি ইতালির প্রশাসনের। আস্তাকভ, মস্কোর হ্যান্ডেলার হিসাবেও কাজ করতেন বলে দাবি করছে ইতালি। এদিকে, পাইরাসের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, '1 list MI6' নামের একটি গোপন ফাইল পাইরাসের হাতে এসে গিয়েছিল। যেখানে ব্রিটিশ গুপ্তচর বিভাগের কোনও ১০ জনের নাম রয়েছে। পাইরাস ছাড়াও আরও ২ জন গ্রেফতার হয়েছেন। এদিকে, ইতালির সেনার অন্দরে পাইরাসদের ৫ ‘গুপ্ত-সোর্স’ও রয়েছে ইতালির তদন্তের অন্দরে।

‘দ্য টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী গ্রেফতারের নথি বলছে, রাশিয়ার দূতাবাসে ওপর নজরদারি চালনো ইতালির গুপ্তচর এজেন্টদের নাম জানতে চেয়েছিল মস্কো। এই এজেন্টদের মধ্যে একজনকে পাইরাস নিজের হাতে প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, ইতালি কতগুলি স্টর্ম শ্যাডো মিসাইল কেনার পরিকল্পনায় রয়েছে তা মস্কোকে জানিয়ে দিয়েছিল পাইরাস। এছাড়াও রাশিয়া টি৯০ ট্যাঙ্ক নিয়ে যে ইতালি গোপনে গবেষণা করছে, তাও রাশিয়াকে পাইরাস জানান বলে জানা যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe