...
...
Next Story

Imran Khan Vs Asim Munir: ‘আসিম মুনির মানসিকভাবে অস্থির,যদি আমার কিছু হয়..,’ বিস্ফোরক জেলবন্দি ইমরান

জেলবন্দি ইমরান খানের বার্তা, ‘যদি আমার কিছু হয়, তাহলে সেনাপ্রধান এবং আইএসআই-র ডিজি দায়ী থাকবেন।’

Published on: Dec 2, 2025, 21:32:23 IST
By
Prefer HTon Google
Advertisement

পাকিস্তানের রাজনীতিতে নতুন ঝড় তুলল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য। বিস্ফোরক এক বার্তায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খান দাবি করেছেন, সেদেশের সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির ‘মানসিকভাবে অস্থির’। এছাড়াও পাকিস্তানের সেনা প্রধান মুনিরের বিরুদ্ধে ও পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই জেলবন্দি প্রাক্তন ক্রিকেট তারকা। ইমরানের পার্টি পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ এক বিবৃতিতে তুলে দিয়েছে তাঁর বক্তব্য।

‘আসিম মুনির মানসিকভাবে অস্থির,যদি আমার কিছু হয়.. ’ বিস্ফোরক জেলবন্দি ইমরান
‘আসিম মুনির মানসিকভাবে অস্থির,যদি আমার কিছু হয়.. ’ বিস্ফোরক জেলবন্দি ইমরান

দুর্নীতির মামলায় পাকিস্তানের আদিয়ালা জেলে জেলবন্দি ইমরান খান, বলেছেন,' সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন তাদের জন্য কেবল আমাকে খুন করা বাকি আছে।' একইসঙ্গে জেলবন্দি ইমরান খানের বার্তা, ‘যদি আমার কিছু হয়, তাহলে সেনাপ্রধান এবং আইএসআই-র ডিজি দায়ী থাকবেন।’ উল্লেখ্য, ইমরানের দল পিটিআই দাবি করছে, পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে একটি একক কুঠুরিতে আটকে রাখা হয়েছে। সেখানে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়নি ৫ দিন টানা। জেলে সাধারণত যে আবশ্যিক সুবিধা বন্দিদের দেওয়া হয়, তা ইমরান পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর দলের। ইমরানকে দেওয়া খাবার নিয়েও রয়েছে তাদের প্রশ্ন, এছাড়াও ইমরান যে পানীয় জল খাচ্ছেন, তাও পরিষ্কার নয় বলে দাবি পিটিআই-র। ইমরান খান অভিযোগ করেছেন যে তাঁকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মতো পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে এবং দাবি করেছেন যে তাঁর কিছু হলে পাকিস্তানের সামরিক নেতৃত্ব দায়ী থাকবে।

( Imran Khan latest: ইমরান খান ‘মানসিক অত্যাচারের শিকার’! পাকিস্তানে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক PMর সাক্ষাতে বোন)

( India Vs Pakistan:শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানো ঘিরে ‘এয়ার স্পেস’ নিয়ে পাকিস্তানের দাবির জবাবে ইসলামাবাদকে 'ধুইয়ে' দিল দিল্লি!)

পার্টির তরফে প্রকাশ করা বিবৃতিতে ইমরানের বক্তব্যে বলা হয়েছে,'আমাকে খাঁচায় আটকে রেখে নির্যাতন করা হয় এবং পশুর চেয়েও খারাপ আচরণ করা হয়। আমার সেলের বিদ্যুৎ সংযোগ পাঁচ দিন বন্ধ ছিল। আমাকে দশ দিন সেলের মধ্যে আটকে রাখা হয়েছিল।' উল্লেখযোগ্যভাবে ইমরানের অভিযোগ, ‘আসিম মুনির ইতিহাসের সবচেয়ে অত্যাচারী স্বৈরশাসক এবং মানসিকভাবে অস্থির।’উল্লেখ্য, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে রয়েছে পাকস্তানি সেনার হেডকোয়ার্টার।যে সেনার সর্বেসর্বা আসিম মুনির। সেই সেনা হেডকোয়ার্টার থেকে ইমরান যে জেলে বন্দি রয়েছেন, তার দূরত্ব খুবই কম।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe