...
...
Next Story

Exit Poll for Assam election 2026: অসমে বিজেপির হ্যাট্রিক? অ্যাক্সিস-মাই ইন্ডিয়া সহ বাকিদের বুথ ফেরত সমীক্ষা বলছে…

Assam election 2026 Exit Poll:১২৬ আসনের অসম বিধানসভা ভোটে চলতি বছরে অসমে ভোট শতাংশও ছিল রেকর্ড গড়া। এই অসমে চলতি বছরে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বনাম কংগ্রেসের প্রার্থী গৌরব গগৈয়ের লড়াইয়ের দিকে ছিল ফোকাস।

Published on: Apr 29, 2026, 19:06:48 IST
Advertisement

Assam election 2026 Exit Poll: ভারতের উত্তর পূর্বের রাজ্য অসমে ডিলিমিটেশন থেকে শুরু করে বাংলাদেশি অনুপ্রবেশ সহ একাধিক ইস্যু ছিল ভোটের অন্যতম বিষয়। ১২৬ আসনের অসম বিধানসভা ভোটে চলতি বছরে অসমে ভোট শতাংশও ছিল রেকর্ড গড়া। ছুঁয়েছে ৮৫ শতাংশের অঙ্ক। এই অসমে চলতি বছরে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বনাম কংগ্রেসের প্রার্থী গৌরব গগৈয়ের লড়াইয়ের দিকে ছিল ফোকাস। আর ২০২৬ সালে বিভিন্ন রাজ্যের ভোট মিটতেই প্রকাশ্যে এল বুথ ফেরত সমীক্ষা। প্রকাশ্যে এল অসমেরও বুথ ফেরত সমীক্ষা। উল্লেখ্য, অসমে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬৪ আসন।

অসমে হিমন্ত-হ্যাট্রিক? অ্যাক্সিস-মাই ইন্ডিয়া সহ বাকিদের বুথ ফেরত সমীক্ষা বলছে… (PTI Photo)(PTI04_23_2026_000433A) (PTI)
অসমে হিমন্ত-হ্যাট্রিক? অ্যাক্সিস-মাই ইন্ডিয়া সহ বাকিদের বুথ ফেরত সমীক্ষা বলছে… (PTI Photo)(PTI04_23_2026_000433A) (PTI)

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা-

অ্যাক্সিস -মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, অসমে এবারেও সরকার গড়বে বিজেপি। হিমন্তের দল বিজেপি ও তার জোট ৮৮ থেকে ১০০ টি আসন সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পার করে যেতে পারে। তবে কংগ্রেসের ঝুলিতে ফের একবার অসমে চরম ব্যর্থতা রয়েছে বলে সমীক্ষার মত। অ্যাক্সিস -মাই ইন্ডিয়ার সমীক্ষার মতে কংগ্রেসের ঝুলিতে অসমে ২৪ থেকে ৩৬ টি আসন যেতে পারে। তবে সমীক্ষা বলছে, হিমন্তকে ৪৮ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করছেন। সেখানে গৌরবকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান ৩২ শতাংশ মানুষ। সেখানে বিজেপি জোটের ভোট শেয়ার ৪৮ অন্যদিকে কংগ্রেস পক্ষের ভোট শেয়ার ৩৮ শতাংশ, বলে সমীক্ষার মত।

জিনিয়া এআই এক্সিট পোল-

জিনিয়া এআই এক্সিট পোল বলছে, অসমে বিজেপি ৮০ থেকে ৮৬ টি আসন পেতে পারে। সেখানে কংগ্রেস পেতে পারে ২৯ থেকে ৩৫ টি আসন। সেখানে বিশ্বশর্মাকে ৫৫ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান, এমন বার্তা দিচ্ছে সমীক্ষা।

ভোট ভাইব এজেন্সির সমীক্ষার মতে অসমে ৯০ থএকে ১০০ টি আসন পেতে পারে বিজেপি, ২৩ থেকে ৩৩ টি আসন পেতে পারে কংগ্রেস। ফলত, এই সমীক্ষাও স্পষ্ট করছে যে বিজেপি অসম দখল করতে চলেছে। প্রসঙ্গত, এই ভোটপর্ব জিতলে অসমে বিজেপি তৃতীয়বার সরকার গড়বে। ফলত সেই হ্যাট্রিক হবে কি না, তা বলবে ৪ মে ২০২৬র ফলাফল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe