...
...
Next Story

Puducherry Assembly Election 2026 Exit Poll: ফের ধাক্কা ইন্ডিয়া জোটের! পুদুচেরিতে ফের NDA ঝড়? বড় বার্তা বুথফেরত সমীক্ষায়

Puducherry Assembly Election 2026 Exit Poll: এই নির্বাচনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ৩০ আসনের বিধানসভার ভাগ্য নির্ধারিত হবে। সরকার গড়তে ১৬টি আসনে জয় প্রয়োজন।

Published on: Apr 29, 2026, 21:02:55 IST
Advertisement

Puducherry Assembly Election 2026 Exit Poll: গত ৯ এপ্রিল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ মে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ুর সঙ্গেই এই কেন্দ্রশাসিত অঞ্চলের ফল প্রকাশ। তার আগে বুধবার পুদুচেরির বুথফেরত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই ভোটের প্রকৃত ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। তবে মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। আর সেই অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পুদুচেরিতে ক্ষমতাসীন জোট এনডিএ-র প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়েছে।

পুদুচেরিতে ফের NDA ঝড়? (PTI)
পুদুচেরিতে ফের NDA ঝড়? (PTI)

এবারের পুদুচেরির নির্বাচনে নজরকাড়া বিষয় হল রেকর্ড ভোটদান, প্রায় ৮৯.৮৭ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৬৪ সালের পর সর্বোচ্চ। পুদুচেরিতে মোট ভোটারের সংখ্যা ১০,১৪,০৭০। এর মধ্যে মহিলা ভোটার ৫,৩৯,১২৫ জন, পুরুষ ভোটার ৪,৭৪,৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৫৭ জন। এদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ২৪,১৫৬, এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার আছেন ৬,০৩৪ জন। এই নির্বাচনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ৩০ আসনের বিধানসভার ভাগ্য নির্ধারিত হবে। সরকার গড়তে ১৬টি আসনে জয় প্রয়োজন। ২০২১ সালের বিধানসভা ভোটে এনআর কংগ্রেস-বিজেপি জোট (এনডিএ) ১৬, ডিএমকে-কংগ্রেস জোট (‘ইন্ডিয়া’) ৮ এবং নির্দল ও অন্যেরা ৬টি আসনে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী। এবারও বিভিন্ন সমীক্ষার ইঙ্গিত, ফের এনডিএ-র দখলেই থাকতে পারে এই কেন্দ্রশাসিত অঞ্চল।

বুথ ফেরত সমীক্ষা

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, এনআর কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট পুদুচেরিতে ১৬ থেকে ২০টি আসন পেতে পারে। তাদের সম্ভাব্য ভোট শেয়ার ধরা হচ্ছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে ৬ থেকে ৮টি আসন, ভোট শেয়ার প্রায় ৩০ শতাংশ। টিভিকে পেতে পারে ২-৪টি আসন। বাকি আসনগুলো পেতে পারে অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা, তাদের ঝুলিতে যেতে পারে ১-৩টি আসন। এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪২ শতাংশ মানুষ তাঁকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ফলে ব্যক্তিগত জনপ্রিয়তাও এনডিএ-র পক্ষে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এগুলো এক্সিট পোলের পূর্বাভাস, চূড়ান্ত ফল নয়। ভোটগ্রহণের পরপরই ভোটারদের মতামতের ভিত্তিতে এই ধরনের সমীক্ষা করা হয়, যার মাধ্যমে সম্ভাব্য ফলাফলের একটি ছবি তুলে ধরা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe