...
...
Next Story

Nirmal Purja: পর্বতারোহণে বিরাট ট্র্যাজেডি! ব্রড পিকে তুষারধসে প্রয়াত বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা

Nirmal Purja: শনিবার 'ইলিট এক্সপেড' এক বিবৃতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছে, ‘আজ গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসের কারণে নির্মল ‘নিমসদাই’ পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই।’

Published on: Aug 1, 2026, 19:23:45 IST
Advertisement

Nirmal Purja: পর্বতারোহণ জগতে নেমে এসেছে চরম শোকের ছায়া। বিশ্বের ১২তম উচ্চতম পর্বত শৃঙ্গ পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের ‘ব্রড পিক’-এ বিধ্বংসী তুষারধসে প্রাণ হারালেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও কিংবদন্তি পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজা। শনিবার তাঁর অ্যাডভেঞ্চার সংস্থা ‘ইলিট এক্সপেড’ সোশ্যাল মিডিয়া পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এই মর্মান্তিক সংবাদ নিশ্চিত করেছে। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর নিমসদাই-সহ অভিযানে অংশ নেওয়া একাধিক পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রয়াত বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা (REUTERS)
প্রয়াত বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা (REUTERS)

শনিবার 'ইলিট এক্সপেড' এক বিবৃতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছে, ‘আজ গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসের কারণে নির্মল ‘নিমসদাই’ পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই।’ সংস্থাটি আরও জানিয়েছে যে, ‘আজ আমরা কেবল নির্মল নয়, বরং এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো তাঁর বিশ্বস্ত আরোহী সঙ্গী ও গাইড পুর বাহাদুর গুরুং (যুক্তা) এবং নিমা শেরপা-সহ প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি। তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। এই কল্পনাতীত ক্ষতির বেদনা লাঘব করার মতো ভাষা আমাদের জানা নেই। এ শোকের মুহূর্তে সবার কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি।'

৪৩ বছর বয়সি নির্মল পুরজা ব্রড পিক জয়ের লক্ষ্যে একটি আন্তর্জাতিক অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ প্রবল তুষারধস নামলে অভিযানে থাকা ১০ জন সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযানে নেপালের ছয়জন পর্বতারোহীর পাশাপাশি পাকিস্তান, ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের একজন করে সদস্য ছিলেন। পাকিস্তানের পর্বতারোহী সোহেল সাখিও এই অভিযানের অংশ ছিলেন। ঘটনার পর পাকিস্তান আলপাইন ক্লাব উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর উদ্যোগ নেয়। তবে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অবশেষে নির্মল পুরজার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় বিশ্বজুড়ে পর্বতারোহী মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান এবং চিনের শিনজিয়াং সীমান্তের কাছে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক, যা বিশ্ববিখ্যাত কে-টু পর্বত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রড পিকের স্ট্যান্ডার্ড ‘ওয়েস্ট রিজ’ রুট ধরে ওঠার সময় আনুমানিক ২১,৬০০ থেকে ২১,৮৫০ ফুট উচ্চতায় ভয়াবহ তুষারধসটি আঘাত হানে। এতে নিমসদাই ও তাঁর দলের অন্য সদস্যরা বরফের তলায় চাপা পড়েন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks