ইরানে যুদ্ধের মাঝে ইতিমধ্যেই বেড়েছে এলপিজি গ্যাসের দাম। এদিকে, তারই মধ্যে আরও এক জিনিসের দাম বৃদ্ধির ঘোষণা হয়ে গেল। এবার বাড়ছে বার্ষিক ফাস্ট ট্যাগ পাসের খরচ। ১ এপ্রিল ২০২৬ থেকে এই পাসের খরচ আগের বছরের থেকে বেশি দিতে হবে।

২০২৬-২৭ অর্থবর্ষে ফাস্ট ট্যাগের বার্ষিক পাসের জন্য খরচ করতে হবে ৩০৭৫ টাকা। এর আগে, ২০২৫ সালের জুন মাসে ফাস্ট ট্যাগের বার্ষিক পাস ছিল ৩০০০ টাকা। সদ্য এই নয়া দামের ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রী. সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক। ১ এপ্রিল ২০২৬ সাল থেকে এই নয়া দাম লাগু হচ্ছে বলে জানানো হয়েছে। জনসাধারণকে উচ্চ টোল চার্জ থেকে মুক্তি দিতে এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধির জন্য গত বছর ১৫ আগস্ট বার্ষিক পাস চালু করা হয়েছিল। এই ব্যবস্থার অধীনে, যে ব্যক্তির (গাড়ি, জিপ এবং ভ্যান) যানবাহন অ-বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধিত এবং কার্যকরী FASTag আছে, তিনি এই পাসের জন্য যোগ্য। এটি এক বছরের জন্য অথবা জাতীয় মহাসড়কের যেকোনো ফি প্লাজা দিয়ে দুই শতাধিক ক্রসিংয়ের জন্য বৈধ থাকবে, প্রতিটি ফি প্লাজায় প্রযোজ্য ফি নির্বিশেষে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই ফাস্ট ট্যাগের বার্ষিক পাসের দাম বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, ন্যাশনাল হাইওয়ে ফি রুলস -র নিয়ম অনুসারে এই দাম বৃদ্ধি করা হয়েছে। প্রেস রিলিজে বলা হচ্ছে, ৫৬ লাখের বেশি গ্রাহককে সঙ্গে নিয়ে ফাস্ট ট্যাগকে ক্রমেই বহুজন গ্রহণ করে যাচ্ছেন।
{{/usCountry}}ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই ফাস্ট ট্যাগের বার্ষিক পাসের দাম বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, ন্যাশনাল হাইওয়ে ফি রুলস -র নিয়ম অনুসারে এই দাম বৃদ্ধি করা হয়েছে। প্রেস রিলিজে বলা হচ্ছে, ৫৬ লাখের বেশি গ্রাহককে সঙ্গে নিয়ে ফাস্ট ট্যাগকে ক্রমেই বহুজন গ্রহণ করে যাচ্ছেন।
{{/usCountry}}উল্লেখ্য, রাজমার্গযাত্রা মোবাইল অ্যাপ্লিকেশন অথবা NHAI ওয়েবসাইট থেকে একটি FASTag বার্ষিক পাস কেনা যাবে। মন্ত্রকের তথ্য অনুসারে, দিল্লি-গুরুগ্রাম সীমান্তে অবস্থিত বিজওয়াসন ফি প্লাজায় বার্ষিক পাসের সর্বোচ্চ ব্যবহার রেকর্ড করা হয়েছে, মোট গাড়ি ক্রসিংয়ের প্রায় ৫৭% এটি ব্যবহার করে। প্রসঙ্গত, নিয়ম অনুসারে, বার্ষিক পাসটি ২০০টি ট্রিপ অথবা সক্রিয়করণের তারিখ থেকে এক বছর পূর্ণ করলে, এটি স্বয়ংক্রিয়ভাবে একটি নিয়মিত FASTag হিসাবেই ফিরে যাবে।