পাকিস্তানের জামিয়াত উলেমা এ ইসলাম দলের নেতা ফজল উর রহমানের বাড়ি হঠাৎই মঙ্গলবার দুপুরে ঘিরে ফেলে পাকিস্তানি প্রশাসন। ঘটনা ঘিরে পাকিস্তানের লাহোরে তুঙ্গে চাঞ্চল্য। হঠাৎই কেন এমনটা হল, তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের কট্টর সমালোচক হিসাবেও পরিচিত এই ফজল উর রহমান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-র খবর অনুযায়ী, ফজলুর রহমানের পার্টি, জামিয়াত উলেমা এ ইসলামের সঙ্গে যোগাযোগ করে, জোট ভাবনায় যাতে তাঁর পার্টি এগিয়ে যায়, সে বিষয়ে পাকিস্তানের প্রাক্তন জেলবন্দি প্রধানমন্ত্রী ইমরান ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর দেখা গিয়েছে, মঙ্গলবারই, লাহোরে ফজলুর রহমানের বাড়ি ঘিরে ফেলেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

কিছু মাস আগে, পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সে এক সভায় ফজলুর রহমান, আসিম মুনিরকে উদ্দেশ্য করে বলেছিলেন,‘ যদি রাজনীতি করতে চান, তাহলে উর্দি ছেড়ে চলে আসুন। নির্বাচনে অংশ নিন। তাহলে বুঝবেন, উর্দিতে থাকা মানুষরা কত জনের ভোট পায়।’ এদিকে, অভিযোগ, মউলানা ফজলুর রহমানকে তাঁর বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। লাহোরের কোর্টে আইনজীবীদের এক সভায় তাঁর এদিন বক্তব্য প্রকাশের কথা ছিল। সেখানে যেতে দেওয়া হয়নি ফজলুরকে। আসিম মুনির শাসিত পাকিস্তানি সেনা নিয়ে ফজলুর রহমানের বারবার সমালোচনারপরই পাকিস্তানি সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে, কোর্টের দ্বারস্থ হয়েছেন ফজলুর।
লাহোর কোর্টে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পিটিশন দায়ের হয়েছে। আবেদনকারীর সাফ দাবি, কোনও আইনি নির্দেশ ছাড়াই ফজলুর রহমানের বাড়ির চারদিকে এমন বিপুল পুলিশ মোতায়েন হয়েছে। জানা যাচ্ছে, তাঁর বাড়ির সামনে কন্টেনারও দিয়েছে পাকিস্তান প্রশাসন। তাঁর বাড়ি থেকে কাউকে বের হতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে, জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, ফজলুর রহমান সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর দলের জোট-সম্ভাবনাকে মাথায় রেখে, দলীয় পিটিআই কর্মীদের যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ইমরানের জেলবন্দি অবস্থা নিয়ে পাকিস্তানের শাসক জোটে থাকা বিলাওয়াল ভুট্টোর পিপিপি সরব হয়েছে। এই পরিস্থিতির মাঝে এদিন করাচির রাস্তাতেও এক প্রতিবাদ মিছিল দেখা যায়। এমন এক প্রেক্ষাপটে ফজলুরের বাড়ির চারদিকে এমন পুলিশ মোতায়েনের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
{{/usCountry}}এদিকে, জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, ফজলুর রহমান সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর দলের জোট-সম্ভাবনাকে মাথায় রেখে, দলীয় পিটিআই কর্মীদের যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ইমরানের জেলবন্দি অবস্থা নিয়ে পাকিস্তানের শাসক জোটে থাকা বিলাওয়াল ভুট্টোর পিপিপি সরব হয়েছে। এই পরিস্থিতির মাঝে এদিন করাচির রাস্তাতেও এক প্রতিবাদ মিছিল দেখা যায়। এমন এক প্রেক্ষাপটে ফজলুরের বাড়ির চারদিকে এমন পুলিশ মোতায়েনের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।