...
...
Next Story

Goldy Brar: খলিস্তানি নিজ্জর হত্যায় রয়েছে অভিযোগের তির! সেই গ্যাংস্টার FBIর ‘ওয়ান্টেড’ লিস্টে, ঘোষিত হল পুরস্কারও

গোল্ডি ব্রারকে ঘিরে কোমর কষছে মার্কিন এফবিআই।

Published on: Sep 29, 2026, 07:24:30 IST
Advertisement

মার্কিন মুলুকে এফবিআই-র দশজনের মোস্ট ওয়ান্ডেড লিস্টে এবার নাম উঠল গ্যাংস্টার গোল্ডি ব্রারের। তাঁর বিরুদ্ধে মাদক পাচার, তোলাবাজি, খুন সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, কানাডায় খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে অভিযোগের তির রয়েছে এই গোল্ডি ব্রারের দিকে। যে নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে এককালে ভারত-কানাডার সম্পর্কে চিড় ধরেছিল।

খলিস্তানি নিজ্জর হত্যায় রয়েছে অভিযোগের তির! সেই গ্যাংস্টার FBIর ‘ওয়ান্টেড’
খলিস্তানি নিজ্জর হত্যায় রয়েছে অভিযোগের তির! সেই গ্যাংস্টার FBIর ‘ওয়ান্টেড’

কিছু দিন আগে, এক বিস্ফোরক অডিয়ো ফাঁস হয়। সেই অডিয়োর (অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) একপ্রান্তে শোনা যায় পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রারের কণ্ঠ। শোনা যায় ফোনে গোল্ডি দাবি করছেন, তরুণদের মাদক পাচারে উৎসাহিত করা একটি চক্রকে সমর্থন করত নিজ্জর। বিশেষ করে ১৬-১৭ বছরের কিশোরদের মাদক বিক্রির কাজে ব্যবহার এবং তাদের ব্ল্যাকমেল করে পুলিশের ‘ইনফর্মার’ হিসেবে কাজে লাগানোর অভিযোগ তোলা হয়েছে। গোল্ডিকে সেখানে বলতে শোনা যায়, ‘এই কারণেই আমায় ও আমার দলকে নিজ্জরকে হত্যা করতে হয়েছিল।’ এই অডিয়ো ফাঁসের পরের মাসেই মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-র মোস্ট ওয়ান্টেড লিস্টে নাম উঠল গোল্ডি ব্রারের। তাঁকে ধরতে পারলে ১ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষিত হয়েছে।

এই গোল্ডি ব্রার কোথায়! তার হদিশ পেতে চাইছে আমেরিকা। শোনা যাচ্ছে, ক্যালিফোর্নিয়া, কানাডার বিভিন্ন অংশে ব্রারের আনাগোনা রয়েছে। এফবিআই-এর মতে, ব্রার উত্তর আমেরিকায় লরেন্স বিষ্ণোই নামক সংগঠিত অপরাধী চক্রের একজন তাবড় নাম। ভারত-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা আমেরিকার ফেডারেল তদন্ত ‘অপারেশন হার্ডবল’-এর সময় শনাক্ত হওয়া পলাতকদের মধ্যে ব্রারও ছিলেন। এফবিআই-এর অভিযোগ, লরেন্স বিষ্ণোই এবং ব্রার কানাডায় বসবাসকারী পাঞ্জাবের একজন বিশিষ্ট নেতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নথিতে ‘এইচএসএন’ নামে চিহ্নিত ওই ব্যক্তিকে ২০২৩ সালের ১৮ই জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয়। উল্লেখ্য, ব্রিটিশ কলাম্বিয়ার একটি গুরুদ্বারের বাইরে হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর আগে, ভারত নিজ্জারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks