...
...
Next Story

Protests and Pakistan: বাড়ছে চাপ? ‘আসিম মুনির মুর্দাবাদ’, গর্জন কোয়েট্টায়! ওদিকে, PoK ইস্যুতে কিছু ব্রিটিশ MP বলছেন..

সরগরম কোয়েট্টা থেকে পিওকে, কী ঘটছে?

Published on: Jul 9, 2026, 16:30:12 IST
Advertisement

বালোচিস্তান থেকে পিওকে, পাকিস্তানের দুই প্রান্তে কার্যত উত্তাল পরিস্থিতি। একদিকে, পিওকে বিক্ষোভের আগুনে জ্বলছে, অন্যদিকে, বালোচিস্তানের বিক্ষুদ্ধ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ কোয়েট্টায় এক হামলা চালায়।বালোচিস্তানের কোয়েট্টায় বিএলএর হামলার ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিএলএ-র টার্গেটে ছিল পাকিস্তানি সেনা। এদিকে, হামলার পর সাধারণ নাগরিকরা তাঁদের স্বজনের মৃতদেহ নিয়ে যেতে গিয়ে কোয়েট্টার সিভিল হাসপাতালে বাধা প্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ। তার জেরেই নতুন করে তপ্ত বালোচ-ভূম। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এখনও জারি বিক্ষোভ।

‘আসিম মুনির মুর্দাবাদ’, গর্জন কোয়েট্টায়! ওদিকে, PoK ইস্যুতে কয়েকজন ব্রিটিশ MP.. (প্রতীকী ছবি)
‘আসিম মুনির মুর্দাবাদ’, গর্জন কোয়েট্টায়! ওদিকে, PoK ইস্যুতে কয়েকজন ব্রিটিশ MP.. (প্রতীকী ছবি)

এক ভিডিয়ো ফুটেজে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কোয়েট্টার সিভিল হাসপাতালের সামনে এক বিশাল জমায়েত দেখা গিয়েছে। জানা যাচ্ছে, সেখানের জিয়ারাত জেলায় সংঘাতের জেরে যে সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছিল, তাদের মরদেহ নিতে এসে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ স্বজনদের। দেহের শেষকৃত্যের জন্য বারবার চাওয়ার পরও হয়রানি চলছে বলে অভিযোগ, এরপরই ক্ষুব্ধরা হাসপাতালের সামনে ‘পাকিস্তান সেনা মুর্দাবাদ’, ‘আসিম মুনির মুর্দাবাদ’ স্লোগানে সরব হন। পরিস্থিতি সেখানে ক্রমই উত্তাল হতে থাকে বলে অভিযোগ।জানা যাচ্ছে, পাকিস্তান সেনা হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে থাকায়, ক্ষোভ আরও বাড়ে জনমানসে। তখনই ওই হাসপাতালের গেটের সামনে ওই বিক্ষোভ বাড়ে।

এদিকে, পাকিস্তানের অপর প্রান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর উত্তপ্ত। প্রতিবাদীরা অভিযোগ করেন যে, শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের জন্য আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও সরকার বরং দমনমূলক পদক্ষেপ গ্রহণের পথই বেছে নিয়েছে। বৈঠকের পর এএসি (AAC)-র সূত্রগুলো জানায়, ‘আমরা শান্তি ও নিজেদের অধিকার চেয়েছিলাম, কিন্তু রাষ্ট্র আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’ বিক্ষোভকারী আওয়ামি অ্যাকশন কমিটির এক সিনিয়র নেতা উমের নাজির বলছেন,'আমরা দৃঢ় অবস্থানে থাকব এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করব।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe