...
...
Next Story

FIFA WC 2026 Brazil Match Update: মাঠে ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ শীর্ষে ব্রাজিল, ভেয় পেয়েছিল মরক্কো

ম্যাচের আগে সমীকরণ ছিল, ব্রাজিল ও মরক্কো দুই দলই জিতলে গোল ব্যবধানের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এই আবহে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল ৩-০ গোলে অনায়াসে জিতল। একই সময়ে আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারায় মরক্কো।

Published on: Jun 25, 2026, 07:42:47 IST
Advertisement

দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের নকআউট পর্বে উঠে গেল ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল করেন মাতেউস কুনিয়া। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন তারকা ফুটবলার নেইমারও। ম্যাচের আগে সমীকরণ ছিল, ব্রাজিল ও মরক্কো দুই দলই জিতলে গোল ব্যবধানের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এই আবহে ব্রাজিল অনায়াসে জিতল। একই সময়ে আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারায় মরক্কো।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের নকআউট পর্বে উঠে গেল ব্রাজিল। (Getty Images via AFP)
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের নকআউট পর্বে উঠে গেল ব্রাজিল। (Getty Images via AFP)

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা দখল করে সহজেই জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা। ২২ মিনিটে ভিনিসিয়ুস আরও একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটি বাতিল করে দেয়। রিপ্লেতে দেখা যায়, বল কাড়ার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে হালকা আঘাত করেছিলেন। সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও ম্যাচে তার প্রভাব পড়েনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। এর ফলে গ্রুপ পর্বে তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় চারটিতে। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের দাপট অব্যাহত থাকে। ৬০ মিনিটে দলীয় আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন মাতেউস কুনিয়া। এরপরও একাধিক সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে স্কটল্যান্ডও কয়েকটি ভালো আক্রমণ গড়েছিল। ব্রাজিলের গোলরক্ষক আলিসন দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন।

এদিন হাইতির বিরুদ্ধে মরক্কোর জয় সহজ ছিল না। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও তারা ঘুরে দাঁড়ায়। আশরাফ হাকিমি, ইসমায়েল সাইবারি, রাহিমি এবং ইয়াসিনের গোলে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ৩২ দলের পর্বে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুইডেন, জাপান বা নেদারল্যান্ডস।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe