...
...
Next Story

FIFA WC Cape Verde Controversy: বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের আগে বিতর্কে কেপ ভার্দে অধিনায়ক, ধর্ষণের মামলায় তদন্ত শুরু

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে আফ্রিকার দেশটির ফুটবল দল। ধর্ষণের অভিযোগে কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে নিউজিল্যান্ডে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

Updated on: Jun 29, 2026, 08:23:25 IST
Advertisement

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে আফ্রিকার দেশটির ফুটবল দল। ধর্ষণের অভিযোগে কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে নিউজিল্যান্ডে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

ধর্ষণের অভিযোগে কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে নিউজিল্যান্ডে তদন্ত শুরু হয়েছে। (IMAGN IMAGES via Reuters)
ধর্ষণের অভিযোগে কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে নিউজিল্যান্ডে তদন্ত শুরু হয়েছে। (IMAGN IMAGES via Reuters)

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো-র প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গত মার্চ মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন। সেই প্রতিযোগিতায় চিলি, নিউজিল্যান্ড এবং কেপ ভার্দে অংশ নেয়। ভাষাগত সহায়তার জন্য আয়োজকদের পক্ষ থেকে এক ব্রাজিলীয় নারীকে দোভাষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরবর্তীতে ওই নারী কেপ ভার্দে অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী নারীর দাবি, কেপ ভার্দে দলের হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি সেখানে যান। পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই তিনি উপস্থিত হয়েছিলেন। তবে সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি আনুষ্ঠানিক কোনও বৈঠক নয়, বরং একটি ব্যক্তিগত পার্টি। কিছু সময় পর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি নিজের কক্ষে ফিরে যান। অভিযোগ অনুযায়ী, পরে রায়ান মেন্দেস তাঁর কক্ষে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ করেন।

জানা গেছে, বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলা ৩৬ বছর বয়সি মেন্দেসের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ড আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাকে বিষয়টি জানায়। ফেডারেশনের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল জানিয়েছেন, ফিফা গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe