...
...
Next Story

FIFA WC Update: মার্কিন মুলুকে দু'বার পিছিয়েও ড্র ইরানের, উরুগুয়ের বিরুদ্ধে চমক সৌদির, মিসরের কাছে আটকে গেল বেলজিয়াম

গ্রুপ ‘জি’-র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে যায় ইরান। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় ওশেনিয়ার প্রতিনিধিরা। দ্রুত গোল হজম করলেও ভেঙে পড়েনি ইরান।

Published on: Jun 16, 2026, 09:17:48 IST
Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্বে নাটক, লড়াই এবং অঘটনের রেশ অব্যাহত। একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান, অন্যদিকে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে সৌদি আরব। একই দিনে আত্মঘাতী গোলের জেরে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল মিসরের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান (AP Photo/Mark J. Terrill)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ইরান (AP Photo/Mark J. Terrill)

গ্রুপ ‘জি’-র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে যায় ইরান। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় ওশেনিয়ার প্রতিনিধিরা। দ্রুত গোল হজম করলেও ভেঙে পড়েনি ইরান। মাঝমাঠে বলের দখল বাড়িয়ে ক্রমশ ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। তারই ফল মেলে ৩২ মিনিটে। অভিজ্ঞ ডিফেন্ডার রামিন রেজাইয়ানের গোলে সমতা ফেরে।

প্রথমার্ধ ১-১ অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা খায় ইরান। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নিউজিল্যান্ডকে আবার এগিয়ে দেন এলিজা জাস্ট। তখন মনে হচ্ছিল, ২০১০ সালের পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড বড় চমক উপহার দিতে চলেছে। কিন্তু এদিন ইরান হার মানার পাত্র ছিল না। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ৬৪ মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বার সমতা ফেরায় তারা। শেষ পর্যন্ত ২-২ ফলেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে প্রতিযোগিতা আরও জমে উঠল। ইরান দেখিয়ে দিল, কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার মানসিক শক্তি তাদের রয়েছে। বিশেষ করে রেজাইয়ান ও মোহেবির গোল দলের আত্মবিশ্বাস বাড়াবে পরবর্তী ম্যাচের আগে।

দিনের আরেক ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম জয়ের স্বপ্ন ভেঙে যায় মিসরের। আত্মঘাতী গোলের কারণে শেষ পর্যন্ত ১-১ ড্র করতে হয় আফ্রিকার দলটিকে। জয় হাতছাড়া হলেও মিসরের লড়াই প্রশংসা কুড়িয়েছে। এর আগে কেপ ভার্দের বিরুদ্ধে ৭০ শতাংশের বেশি বলের দখল রেখেও ড্র করেছে স্পেন। দুর্দান্ত খেলে ছোট্ট দেশটিকে ১ পয়েন্ট এনে দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks