...
...
Next Story

FIFA WC R32 Full Schedule: বিশ্বকাপে নকআউটের মহারণ শুরু, প্রকাশ্যে রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি

২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ১৬টি ম্যাচ। এক নজরে দেখে নিন কোন দল কার বিরুদ্ধে খেলবে, কোথায় হবে ম্যাচ এবং ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে।

Published on: Jun 28, 2026, 12:28:51 IST
Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। এবার শুরু হতে চলেছে নকআউটের মহারণ। ৩২ দলের এই পর্বে আর ভুলের কোনও সুযোগ নেই। একটি হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ১৬টি ম্যাচ। এক নজরে দেখে নিন কোন দল কার বিরুদ্ধে খেলবে, কোথায় হবে ম্যাচ এবং ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে। এবার থেকে প্রতিটি ম্যাচই 'ডু অর ডাই'। এক ভুল, এক গোল কিংবা এক মুহূর্তের অসাবধানতাই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই রাউন্ড অফ ৩২ থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের আসল লড়াই।

এবার শুরু হতে চলেছে নকআউটের মহারণ।
এবার শুরু হতে চলেছে নকআউটের মহারণ।

রাউন্ড অফ ৩২-এ ওঠা দলগুলি

গ্রুপ A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ B: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ C: ব্রাজিল, মরক্কো

গ্রুপ D: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে

গ্রুপ E: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ F: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন

গ্রুপ G: বেলজিয়াম, মিশর

গ্রুপ H: স্পেন, কেপ ভার্দে

গ্রুপ I: ফ্রান্স, নরওয়ে, সেনেগাল

গ্রুপ J: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া

গ্রুপ K: কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো

গ্রুপ L: ইংল্যান্ড, ঘানা, ক্রোয়েশিয়া

নজরে থাকবে

ব্রাজিল বনাম জাপান – এশিয়ার অন্যতম সেরা দলের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।

ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো – আফ্রিকার চমকপ্রদ দলকে থামাতে নামবে ইংল্যান্ড।

স্পেন বনাম অস্ট্রিয়া – ইউরোপের দুই শক্তিশালী দলের হাইভোল্টেজ লড়াই।

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – রোনাল্ডোদের সামনে মদরিচদের কঠিন পরীক্ষা।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে – মেসিদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালের টিকিট। আর কেপ ভার্দের লক্ষ্য হবে রূপকথা দৌড় অব্যাহত রাখা।

ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

সময়: রাত ১২:৩০

  • ব্রাজিল বনাম জাপান

ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম

সময়: রাত ১০:৩০

৩০ জুন (মঙ্গলবার)

  • জার্মানি বনাম প্যারাগুয়ে

ভেন্যু: বোস্টন স্টেডিয়াম

সময়: রাত ২:০০

  • নেদারল্যান্ডস বনাম মরক্কো

ভেন্যু: এস্তাদিও মনতেরে

সময়: সকাল ৬:৩০

  • আইভরি কোস্ট বনাম নরওয়ে

ভেন্যু: ডালাস স্টেডিয়াম

সময়: রাত ১০:৩০

১ জুলাই (বুধবার)

  • ফ্রান্স বনাম সুইডেন

ভেন্যু: নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম

সময়: রাত ২:৩০

  • মেক্সিকো বনাম ইকুয়েডর

ভেন্যু: মেক্সিকো সিটি স্টেডিয়াম

সময়: সকাল ৬:৩০

  • ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো

ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

সময়: রাত ৯:৩০

২ জুলাই (বৃহস্পতিবার)

  • বেলজিয়াম বনাম সেনেগাল

ভেন্যু: সিয়াটল স্টেডিয়াম

সময়: রাত ১:৩০

  • যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

ভেন্যু: সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম

সময়: ভোর ৫:৩০

৩ জুলাই (শুক্রবার)

  • স্পেন বনাম অস্ট্রিয়া

ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

সময়: রাত ১২:৩০

  • পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া

ভেন্যু: টরন্টো স্টেডিয়াম

সময়: ভোর ৪:৩০

  • সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া

ভেন্যু: বিসি প্লেস, ভ্যাঙ্কুভার

সময়: সকাল ৮:৩০

  • অস্ট্রেলিয়া বনাম মিশর

ভেন্যু: ডালাস স্টেডিয়াম

সময়: সকাল ১১:৩০

৪ জুলাই (শনিবার)

  • আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে

ভেন্যু: মায়ামি স্টেডিয়াম

সময়: ভোর ৩:৩০ (IST)

  • কলম্বিয়া বনাম ঘানা

ভেন্যু: কানসাস সিটি স্টেডিয়াম

সময়: সকাল ৭:০০

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe