FIFA wishes Dhoni on his birthday: ধোনির 'প্রভাব' কাটাতে পারলেন না মেসি, এমবাপে, হালান্ডরাও!
FIFA wishes Dhoni on his birthday: মহেন্দ্র সিং ধোনির 'প্রভাব' কাটাতে পারলেন না লিওনেল মেসি, এমবাপে, আর্লিং হালান্ডও। যে তিনজন এবার ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন। সোনার বুটের (সবথেকে বেশি গোল) দৌড়ে প্রবলভাবে রয়েছেন।
FIFA wishes Dhoni on his birthday: মেসি, এমবাপে এবং হালান্ডের প্রসঙ্গ উত্থাপন করে মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল ফিফা। আজ ধোনির ৪৫ তম জন্মদিন। আর সেই উপলক্ষ্যে ফিফার তরফে লিওনেল মেসি, এমবাপে এবং আর্লিং হালান্ডের একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'হ্যাপি থালা (যে নামে ধোনিকে ডাকা হয়) ডে।' আর ছবিতে লেখা আছে, 'সাত গোল...থালা ফর এ রিজন।' যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

‘থালা ফর এ রিজন….’
আসলে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সাতটি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি, ফ্রান্সের অধিনায়ক এমবাপে এবং নরওয়ের তারকা হালান্ড। ফুটবল ভক্তরা মনে করতে পারছেন না যে কবে এরকম গোল্ডেন বুটের রেস দেখেছেন বিশ্বকাপে। আর দুনিয়ার যে কোনও কিছুতে ‘৭’ (সাত) থাকলেই ভারতের নেটিজেনরা মজার ছলে ধোনির প্রসঙ্গ টেনে আনেন। আর বলতে থাকেন, ‘থালা ফর এ রিজন।’ আর ফিফাও সেই পথেই হেঁটে ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাল।
ক্রেডিট হেঁটে-হেঁটে ধোনির কাছে আসে
যা নিয়ে মজা করেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেছেন, ‘এই পোস্ট দেখে মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই বলছেন যে ক্রেডিট আমার কাছে হেঁটে চলে আসে।’ একইসুরে মজা করে অপর এক নেটিজেন বলেন, ‘থালা এই তিন খেলোয়াড়কে তাঁর জন্মদিনের আগে ঠিক সাতটি গোল করার কথা বলেছিলেন।’ অপর একজন বলেন, ‘ফাঁকা সময় ফিফা আইপিএল দেখে।’
আরও পড়ুন: গোলমেশিন বনাম ফরাসি প্রাচীর! ২০২৬ বিশ্বকাপে হালান্ড বনাম সালিবা দ্বৈরথ কেন ফুটবলবিশ্বের নজরে
রক্তদান শিবিরের আয়োজন ধোনি ফ্যান ক্লাবের
এমনিতে ধোনির জন্মদিনের জন্য দেশজুড়ে বিভিন্ন ভক্তরা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। হায়দরাবাদের একটি ফ্যান ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওই ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে ধোনির জন্মদিনে তাঁরা প্রতি বছরই বিশেষ কোনও সামাজিক কাজ করে থাকেন। এবার ভারত তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়কের ৪৫ তম জন্মদিনে আরও স্পেশাল কিছু করতে চেয়েছিলেন। সেজন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


