...
...
Next Story

FIFA World Cup: ফিফা বিশ্বকাপে দু'বার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, ৮৮ মিনিটের গোলে আদায় করল ড্র

ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দিল জাপান। প্রথমার্ধ গোলশূন্য ছিল ম্যাচ। এরপর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই।

Published on: Jun 15, 2026, 09:20:53 IST
Advertisement

ফিফা র‌্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস অনেকটাই এগিয়ে জাপানের থেকে। কিন্তু মাঠে সেই ব্যবধানের প্রতিফলন দেখা গেল না। ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দিল জাপান। প্রথমার্ধ গোলশূন্য ছিল ম্যাচ। এরপর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের ক্রস থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে এগিয়ে যায় ডাচরা। তবে মাত্র ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরায় জাপান। বাঁ দিক থেকে দারুণ আক্রমণে কেইতো নাকামুরার শট জালে জড়ালে স্কোরলাইন হয় ১-১।

ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দিল জাপান। (REUTERS)
ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দিল জাপান। (REUTERS)

৬৪ মিনিটে আবারও নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল। গ্রাভেনবার্চের পাস থেকে বাঁ দিক দিয়ে ঢুকে নিখুঁত শটে গোল করেন তিনি। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে আসে জাপানের দ্বিতীয় গোল। কর্নার থেকে ভেসে আসা বলে বদলি ফরোয়ার্ড কোকি ওগাওয়ার হেড দাইচি কামাদার মাথা ছুঁয়ে জালে জড়ায়। সেই গোলেই ২-২ সমতা ফেরায় ‘সামুরাই ব্লু’রা।

এর আগে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। আর এবার প্রথম ম্যাচেই ডাচদের রুখে দিল তারা। কাতারে জার্মানি ও স্পেনকে হারানোর পর শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল জাপান। জার্মানি ও স্পেনের বিপক্ষে ওই দুটি ম্যাচেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল জাপান। তবে এবার ডাচদের বিরুদ্ধে ড্র আদায় করে নিয়েছে জাপান। এই ড্রয়ের ফলে দুই দলই গ্রুপ পর্বে এক পয়েন্ট করে পেল। চলতি বিশ্বকাপে সব মিলিয়ে এশিয়ার দলগুলি দারুণ শুরু করেছে। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া (এএফসির অন্তর্ভুক্ত দল) প্রথম ম্যাচে জয় পেয়েছে, আর জাপান ও কাতার পিছিয়ে পড়েও ড্র আদায় করেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe