...
...
Next Story

FIFA World Cup Latest Update: এমবাপের গোলে ফ্রান্সের ঘাম ঝরানো জয়, দাপট দেখিয়ে শেষ আটে মরক্কো

শুরু হল বিশ্বকাপের প্রিকোয়ার্টার পর্ব। আর প্রথমদিনই জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিল ফ্রান্স ও মরক্কো। তবে দুই দলের জয়ের ধরন ছিল একেবারেই আলাদা। কঠিন লড়াইয়ে ফ্রান্স ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে, আর মরক্কো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে।

Published on: Jul 5, 2026, 07:40:53 IST
Advertisement

FIFA World Cup Latest Update: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হতেই কোয়ার্টার ফাইনালের ছবি আরও জমে উঠেছে। একই দিনে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিল ফ্রান্স ও মরক্কো। তবে দুই দলের জয়ের ধরন ছিল একেবারেই আলাদা। কঠিন লড়াইয়ে ফ্রান্স ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে, আর মরক্কো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে।

কঠিন লড়াইয়ে ফ্রান্স ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে, আর মরক্কো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে। (AP Photo/Matt Rourke)
কঠিন লড়াইয়ে ফ্রান্স ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে, আর মরক্কো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে। (AP Photo/Matt Rourke)

ফিলাডেলফিয়ায় প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খেলতে নেমেছিল ফ্রান্স ও প্যারাগুয়ে। শুরু থেকেই বলের দখল ছিল দিদিয়ের দেশঁর দলের কাছে। কিন্তু প্যারাগুয়ের শক্ত রক্ষণ এবং শারীরিক ফুটবলের সামনে বারবার আটকে যাচ্ছিল কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বার্কোলাদের আক্রমণ। মাঝমাঠে অরেলিয়েন চুয়ামেনির অনুপস্থিতিও কিছুটা ভুগিয়েছে ফরাসিদের। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের মাঝেই একাধিক ফাউল ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায়।

দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। ফ্রান্সের দখলে ছিল বল, কিন্তু প্যারাগুয়ের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। ৬১ মিনিটে বদলি হিসেবে নামেন দেসিরে দুয়ে। তাঁর গতিময় খেলাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বক্সের মধ্যে প্যারাগুয়ে তাঁকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। ৭০ মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন এমবাপে। শেষ দিকে প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল একাধিক দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ১৯, আর চলতি আসরে এটি তাঁর সপ্তম গোল।

বিরতির পর একেবারে বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্লিং শটে মরক্কোকে এগিয়ে দেন আজেদিন উনাহি। এরপর মরক্কো আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ৮২ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। যোগ করা সময়ে আবারও দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে তৃতীয় গোল করেন আবদেররাজাক রহিমি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। একদিকে এমবাপেদের তারকাখচিত আক্রমণ, অন্যদিকে আশরাফ হাকিমি, ইয়াসিন বোনোদের দুর্ভেদ্য রক্ষণ। ফলে শেষ চারের টিকিটের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe