...
...
Next Story

Messi on Cape Verde: 'ওরা আমার জার্সি চাইল, ছবি তুলল। অথচ মাঠে আমাকে লাথিও মারল!', কেপ ভার্দেকে নিয়ে বললেন 'রসিক' মেসি

ম্যাচ শেষে কেপ ভার্দের একাধিক ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলেন এবং তাঁর জার্সিও চান। সেই প্রসঙ্গেই মেসির রসিক মন্তব্য, ‘মাঠে ওরা আমাকে একের পর এক লাথি মারছিল, আর খেলা শেষ হতেই জার্সি চাইতে এল।’

Published on: Jul 5, 2026, 08:40:05 IST
Advertisement

কেপ ভার্দের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে ফলাফলের থেকেও বেশি চর্চায় উঠে এল লিওনেল মেসির এক মজার মন্তব্য। কেপ ভার্দের ফুটবলারদের উদ্দেশে হাসতে হাসতেই তিনি বলেন, ‘ওরা আমার জার্সি চাইল, ছবি তুলল। অথচ মাঠে আমাকে লাথিও মারল!’

কেপ ভার্দের ফুটবলারদের উদ্দেশে হাসতে হাসতেই মেসি বলেন, ‘ওরা আমার জার্সি চাইল, ছবি তুলল। অথচ মাঠে আমাকে লাথিও মারল!’ (Getty Images via AFP)
কেপ ভার্দের ফুটবলারদের উদ্দেশে হাসতে হাসতেই মেসি বলেন, ‘ওরা আমার জার্সি চাইল, ছবি তুলল। অথচ মাঠে আমাকে লাথিও মারল!’ (Getty Images via AFP)

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি ছিল এবারের টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই। আয়তন ও জনসংখ্যার বিচারে ছোট দেশ হলেও কেপ ভার্দে শুরু থেকেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে নকআউট পর্বে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শেষে কেপ ভার্দের একাধিক ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলেন এবং তাঁর জার্সিও চান। সেই প্রসঙ্গেই মেসির রসিক মন্তব্য, ‘মাঠে ওরা আমাকে একের পর এক লাথি মারছিল, আর খেলা শেষ হতেই জার্সি চাইতে এল।’ ম্যাচে কেপ ভার্দের ডিফেন্ডাররা মেসিকে কড়া নজরে রেখেছিলেন। পুরো ম্যাচে পাঁচবার ফাউলের শিকার হন আর্জেন্টাইন অধিনায়ক।

২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল নজিরও গড়েন তিনি। তবে সহজে জয় আসেনি। প্রথম গোলের পর আর্জেন্টিনা ছন্দ হারিয়ে ফেলে। বলের দখল কমে যায়, মাঝমাঠের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়। সেই সুযোগে কেপ ভার্দে বারবার পাল্টা আক্রমণে চাপ তৈরি করে।

কেপ ভার্দের প্রশংসাও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে আসা প্রতিপক্ষকে কখনও হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। প্রথম গোল করার পর ভেবেছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে আসবে। কিন্তু বাস্তবে উল্টোটাই হয়েছে। বলের দখল হারিয়ে ফেলে আর্জেন্টিনা এবং প্রতিপক্ষ তাদের শক্তির জায়গা কাজে লাগিয়ে বারবার আক্রমণ শানায়। মেসির কথায়, ‘নকআউট পর্বে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয় না। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে।’ সেই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে মেসির মতে, বিশ্বকাপে আরও এগোতে হলে দলকে নিজেদের ভুল থেকে দ্রুত শিক্ষা নিতেই হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe