...
...
Next Story

FIFA World Cup R32 Latest Update: হালান্ডের গোলে নরওয়ের বাজিমাত, এমবাপের জোড়া গোলে দাপট ফ্রান্সের, জয় ২ ইউরোপীয় দেশের

শেষ মুহূর্তের গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে আইভরি কোস্টের বিরুদ্ধে জয় এনে দিলেন আর্লিং হালান্ড। জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে সুইডেনের বিরুদ্ধে অনায়াস জয় উপহার দিলেন কিলিয়ান এমবাপে।

Published on: Jul 1, 2026, 08:32:59 IST
Advertisement

FIFA World Cup R32 Latest Update: ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা- আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপে। একজন শেষ মুহূর্তের গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে আইভরি কোস্টের বিরুদ্ধে জয় এনে দিলেন, অন্যজন জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে সুইডেনের বিরুদ্ধে অনায়াস জয় উপহার দিলেন। এই দুই জয়ের ফলে শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে নরওয়ে-ব্রাজিল এবং ফ্রান্স-প্যারাগুয়ে।

নকআউট পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা- আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপে।
নকআউট পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা- আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপে।

আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের শুরুটা নরওয়ের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক ছিল না। বলের দখল ও আক্রমণে আফ্রিকার দলই ছিল এগিয়ে। আর্লিং হালান্ডও দীর্ঘ সময় কার্যত নিষ্প্রভ ছিলেন। এমনকি প্রথমার্ধের ৪০ মিনিটে গোলের মাত্র ছয় গজ দূর থেকে অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন ম্যাঞ্চেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। সেই ভুলের মাশুলও দিতে হয় নরওয়েকে। ম্যাচের ৭৪ মিনিটে ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়াল্লো।

তবে বড় ফুটবলারদের পরিচয়ই হল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের পাশে দাঁড়ানো। সেটাই করলেন হালান্ড। ম্যাচের ৮৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল একেবারে ফাঁকা জালে জড়িয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম গোল। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলা নরওয়ে এবার দীর্ঘ ২৮ বছর পর নকআউট পর্বে জায়গা করে নিল। সেই বিশ্বকাপে খেলেছিলেন হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড। এবার ছেলের সামনে বাবার অপূর্ণ স্বপ্ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। যদিও প্রি-কোয়ার্টারে প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হওয়ায় পরীক্ষা কঠিন হতে চলেছে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়ায় পাঁচ। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের নতুন নজিরও গড়েন তিনি। যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও হ্যাটট্রিক অবশ্য পূর্ণ হয়নি। ৮৩ মিনিটে তাঁকে তুলে নেন কোচ দেশঁ।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচে তিন বা তার বেশি গোল করার বিরল কীর্তিও গড়ল ফ্রান্স। কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা বজায় রেখে আত্মবিশ্বাসী ফরাসি দল এবার শেষ ষোলোয় মুখোমুখি হবে জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ের। অন্যদিকে নরওয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্রাজিল। হালান্ডের গোলের ধার এবং এমবাপের দুরন্ত ফর্ম—দুই তারকাকে ঘিরেই বিশ্বকাপের নকআউট পর্ব আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe