...
...
Next Story

Karmabhoomi Express Fire: দাউ দাউ জ্বলছে একাধিক কামরা! অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, হুলুস্থূল...

Karmabhoomi Express Fire: বেলা ১টা নাগাদ ট্রেনটি পাঞ্জাবের রাজপুরা স্টেশনের কাছাকাছি পৌঁছতেই ইঞ্জিনের পর থেকে পঞ্চম কামরাটিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। সেখান থেকে অত্যন্ত দ্রুত পাশের আরও তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।

Updated on: Nov 6, 2026, 16:28:32 IST
Advertisement

Karmabhoomi Express Fire: চলন্ত ট্রেনেই ভয়াবহ অগিকাণ্ড। পাঞ্জাবের অমৃতসর থেকে বাংলার নিউ জলপাইগুড়িগামী যাত্রীবাহী ট্রেন ‘কর্মভূমি এক্সপ্রেস’-এর একরের পর এক কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার পাঞ্জাবের রায়পুরার কাছে চলন্ত এই ট্রেনটিতে হঠাৎই আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন ও বগি-সহ অন্তত ৫টি কামরায় আগুন গ্রাস করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়।

অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন (সৌজন্যে এক্স )
অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন (সৌজন্যে এক্স )

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার কাছে সরাই বাঞ্জারা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস শুক্রবার নির্ধারিত সময়েই অমৃতসর থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিওয়েছিল। বেলা ১টা নাগাদ ট্রেনটি পাঞ্জাবের রাজপুরা স্টেশনের কাছাকাছি পৌঁছতেই ইঞ্জিনের পর থেকে পঞ্চম কামরাটিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। সেখান থেকে অত্যন্ত দ্রুত পাশের আরও তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনটিও। চলন্ত ট্রেনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হাহাকার শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী ট্রেন থামার সঙ্গে সঙ্গেই লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ ছবি ও ভিডিওতে আগুন ও ধোঁয়ার বীভৎসতা স্পষ্ট ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের কামরা থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চাঞ্চল্য তৈরি হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks