...
...
Next Story

Indian Squad Change: ইংল্যান্ডের বাকি সফর, জিম্বাবোয়েতে T20র জন্য ভারতীয় স্কোয়াড থেকে বাদ হর্ষিত, বরুণ! বদলে কারা?

ইংল্যান্ডে এবার একদিনের ম্যাচের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ থেকে বাদ পড়ছেন বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।

Published on: Jul 12, 2026, 15:43:31 IST
Advertisement

টি২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ান হওয়ার কয়েক মাস পরে, আইপিএল পার করতেই নিজেদের প্রথম বিদেশ সফরে পর পর ম্যাচ ও সিরিজ খুইয়েছে শ্রেয়স আইয়ারের ভারত। এদিকে, বিসিসিআই-র তরফে জানানো হয়েছে, ভারতীয় স্কোয়াডে বোলার হর্ষিত রানার হ্যামস্ট্রিং সংক্রান্ত সমস্যা রয়েছে। অন্যদিকে, স্পিনার বরুণ চক্রবর্তীর হ্যামস্ট্রিংএর সমস্যা রয়েছে। তার জেরেই তাঁরা ইংল্যান্ডের বাকি সফর ও জিম্বাবোয়েতে টি২০ ম্যাচ থেকে বাদ পড়েছেন।

ইংল্যান্ডের বাকি সফর, জিম্বাবোয়েতে T২০ স্কোয়াড থেকে বাদ হর্ষিত, বরুণ! বদলে কারা? (Photo by Oli SCARFF / AFP) (AFP)
ইংল্যান্ডের বাকি সফর, জিম্বাবোয়েতে T২০ স্কোয়াড থেকে বাদ হর্ষিত, বরুণ! বদলে কারা? (Photo by Oli SCARFF / AFP) (AFP)

ইংল্যান্ডে একদিনের ম্যাচ ও জিম্বোবায়েতে আসন্ন টি২০ ম্যাচের জন্য ভারতীয় টিমে জায়গা পাচ্ছেন হর্ষিত রানার জায়গায় প্রিন্স যাদব, আর বরুণ চক্রবর্তীর জায়গায় রবি বিষ্ণোই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রবির তিনটি নো বল-এর পর্ব, ভারতকে বেশ চাপে ফেলে দেয়। সেই রবি বিষ্ণোই এবার বরুণ চক্রবর্তীর জায়গায় এলেন টিমে। এদিন হর্ষিত ও বরুণের দল থেকে বাদ পড়া, ও তাঁদের জায়গায় দলে কারা এলেন, তা সম্পর্কে জানিয়েছে বিসিসিআই।

উল্লেখ্য, টি২০ ক্রিকেটে ভারত এবার বেশ কিছু পরিবর্তন এনেছে স্কোয়াডে। টিম থেকে যেমন বাদ গিয়েছেন ফর্মের বাইরে থাকা সূর্যকুমার যাদব, তেমনই আইপিএল-এ ঝড় তোলা সূর্যবংশী এসেছেন টিমে। এই টিম নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যায় ভারত। সেখানে প্রথমেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর ২ টি ম্যাচে হেরে সিরিজ খোয়ায় শ্রেয়স আইয়ারের দল। পরে ইংল্যান্ডে কার্যত টি২০ সিরিজে হ্যারি ব্রুকদের কাছে হোয়াইট ওয়াশ হয় টি ইন্ডিয়া।

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় চক্রবর্তী তাঁর বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে হঠাৎ অস্বস্তি অনুভব করেন। পরবর্তী এমআরআই (MRI) স্ক্যানে ‘গ্রেড ২’ হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য তিনি বিসিসিআই-এর সিওই (COE)-তে রিপোর্ট করবেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe