...
...
Next Story

হাসিনাকে সরানোর নেপথ্যে থাকতে পারে ডিপ স্টেট, মেনে নিলেন ইউনুস সরকারের বিদেশ উপদেষ্টা

তৌহিদ হোসেন জানান, এই ‘কিচেন কেবিনেট’-এর সদস্যদের অভিজ্ঞতা সীমিত হলেও নীতিনির্ধারণী স্তরে তাঁদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হত। তিনি আরও দাবি করেন, এই হস্তক্ষেপের কারণে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তা কার্যকর করেননি।

Published on: May 26, 2026, 13:49:28 IST
Advertisement

বাংলাদেশের প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এককথায় স্বীকার করে নিলেন, হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর নেপথ্যে ডিপ স্টেট থাকতে পারে। এরই সঙ্গে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূলত সাত সদস্যের একটি 'কিচেন কেবিনেট'-এর মাধ্যমেই নেওয়া হত। তাঁর অভিযোগ, উপদেষ্টা পরিষদের বাইরে বসেই এই প্রভাবশালী গোষ্ঠী নীতিগত সিদ্ধান্ত নিত এবং প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠক করত।

বাংলাদেশের প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এককথায় স্বীকার করে নিলেন, হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর নেপথ্যে ডিপ স্টেট থাকতে পারে।
বাংলাদেশের প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এককথায় স্বীকার করে নিলেন, হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর নেপথ্যে ডিপ স্টেট থাকতে পারে।

এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন জানান, এই ‘কিচেন কেবিনেট’-এর সদস্যদের অভিজ্ঞতা সীমিত হলেও নীতিনির্ধারণী স্তরে তাঁদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হত। তিনি আরও দাবি করেন, এই হস্তক্ষেপের কারণে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তা কার্যকর করেননি। জুলাই গণঅভ্যুত্থানে 'ডিপ স্টেট' বা অদৃশ্য কোনও শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, 'ডিপ স্টেট পৃথিবীর সব ঘটনার সঙ্গেই যুক্ত থাকে। তারা স্রোতের বিপরীতে যায় না, বরং স্রোতের সঙ্গে থেকে পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করে।' প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়ে তিনি জানান, এটি যে কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন। তবে প্রথা অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছিল। এদিকে তৌহিদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকেও তাঁকে অন্ধকারে রাখা হত। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি বাণিজ্য চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, সেই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যত যুক্তই করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe