...
...
Next Story

FIFA World Cup 2026: দেশের আগে প্রেমিকের কর্তব্য! কেটির সঙ্গে US-র জয় দেখে বিতর্কে জড়ালেন কানাডার প্রাক্তন PM

FIFA World Cup 2026: ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক খুব একটা ভাল নয়। ট্রাম্প প্রকাশ্যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছার কথাও বলেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ কানাডা, এমনটাও দাবি করেছেন তিনি। এমন শত্রুতার মধ্যেই শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ।

Published on: Jun 14, 2026, 20:38:55 IST
Advertisement

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, জাতীয়তাবোধ এবং সমর্থনের লড়াই। আর সেই মঞ্চ থেকে এবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কারণ, তাঁর দেশকে গ্রাস করতে চাইছে শত্রুরাষ্ট্র। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েও নিজের দেশের ম্যাচে অনুপস্থিত থেকে কার্যত শত্রুপক্ষের হয়েই গ্যালারিতে গলা ফাটালেন। আর তাঁর পাশে ছিলেন প্রেমিকা, বিশ্বখ্যাত পপতারকা কেটি পেরি। এই ঘটনাই এখন কানাডাজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। প্রায় বছরখানেক ধরে তিনি প্রেম করছেন মার্কিন পপস্টার কেটি পেরির সঙ্গে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বহুবার দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার প্রেমের টানে নিজের জন্মভূমিকেই ভুললেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী!

বিতর্কে জড়ালেন কানাডার প্রাক্তন PM (সৌজন্যে টুইটার)
বিতর্কে জড়ালেন কানাডার প্রাক্তন PM (সৌজন্যে টুইটার)

ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক খুব একটা ভাল নয়। ট্রাম্প প্রকাশ্যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছার কথাও বলেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ কানাডা, এমনটাও দাবি করেছেন তিনি। এমন শত্রুতার মধ্যেই শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাও এই বিশ্বকাপের আয়োজক। কিন্তু কানাডার ম্যাচে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্যালারিতে দেখা যায়নি। বরং তিনি প্রেমিকা কেটি পেরিকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর আচরণ অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে নেটদুনিয়ায় প্রবল সমালোচনার শিকার জাস্টিন ট্রুডো।

আসলে লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মনমুগ্ধকর পরিবেশনা করেন কেটি পেরি। সিলভার গাউনে ‘ওয়ান্ডার’গানে মোহময়ী কেটির পারফরম্যান্সে মুগ্ধ গোটা স্টেডিয়াম। অনুষ্ঠান শেষে স্টেডিয়ামেই ট্রুডো ও কেটিকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। অনুষ্ঠানের পর দৌড়ে গিয়ে প্রেমিক জাস্টিনকে জাপটে ধরেন কেটি। এরপরই প্রকাশ্যে চুমু! প্রথমবার কেটি-জাস্টিনের প্রকাশ্যে চুম্বন দেখল গোটা বিশ্ব। পরে তাঁরা একসঙ্গে বসে হাতে হাত রেখে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচ উপভোগ করেন। সেই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে জয়ও পায়। একই সময়ে কানাডা খেলছিল বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। দেশের গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রুডোর অনুপস্থিতি অনেক সমর্থকেরই ভালভাবে নেননি। প্রবল সমালোচনার জেরে এক্স হ্যান্ডেলে সাফাই দিতে বাধ্য হয়েছেন জাস্টিন ট্রুডো। তাঁর মতে, 'মাঝেমাঝে প্রেমিক হিসাবেও কর্তব্য পালন করতে হয়। কিন্তু আপনারা সকলেই জানেন, বিশ্বকাপে আমি কাকে সমর্থন করছি।' নিজের বার্তায় কানাডার পতাকাও দিয়েছেন ট্রুডো। অর্থাৎ তিনি স্পষ্ট করতে চেয়েছেন, প্রেমিকার পাশে থাকা আর দেশের প্রতি সমর্থন- দু'টোকে আলাদা করেই দেখছেন। যদিও তাতে সমালোচনা থামছে না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe