...
...
Next Story

Shehbaz Sharif Trolled: 'UAE-র কাছে হেরে...,' হংকং সিক্সেসে জয় উদযাপন, পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ ভারতের প্রাক্তনীর

Shehbaz Sharif Trolled: প্রথম ম্যাচের হারের কথা মনে করিয়ে পাক প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)। পাকিস্তান ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন তোলেন।

Published on: Nov 1, 2026, 14:48:24 IST
Advertisement

Shehbaz Sharif Trolled: ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক কোনও খেলাতেই জয় না পেয়ে শেষে হংকং সিক্সেসের মতো গুরুত্বহীন প্রতিযোগিতায় জয় নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভারতের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পোস্টও করেন তিনি। আর তার পরেই প্রথম ম্যাচের হারের কথা মনে করিয়ে পাক প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)। পাকিস্তান ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানান, একজন প্রধানমন্ত্রীর ফোকাস যদি হংকং সিক্সেসের মতো টুর্নামেন্টে হয়, সেই দেশের ক্রিকেটের মান কোথায় বোঝা যাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার

শুক্রবার হংকং সিক্সেস প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ছয় ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে ভারত। মাত্র ১১ বলে ঝোড়ো ৪০ রান করেন শশাঙ্ক সিং। জবাবে মাত্র ৩.৫ ওভারেই ৮৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে পাকিস্তান। ১২ বলে ৪১ রান করেন খাজা নাফে। অধিনায়ক আব্বাস আফ্রিদি মাত্র ৮ বলে ৩৫ রান করে দলকে জেতান। চার উইকেটে জয় পায় পাকিস্তান। এই জয়েই এখন সান্ত্বনা খুঁজছেন পাক প্রধানমন্ত্রী। তিনি ভারতের বিরুদ্ধে এই সাফল্যকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছেন তিনি। ম্যাচের পর এক্স-এ পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়ে শেহবাজ শরিফ লেখেন, 'হংকং সিক্সেস ২০২৬-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত চার উইকেটের জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন। এটি ভালো ক্রিকেট ম্যাচ ছিল। খেলোয়াড়দের প্রস্তুতি ও সহায়তায় নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং তাঁর দলকেও অভিনন্দন জানাই।'

কী বললেন আকাশ চোপড়া?

ভারতকে হারানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানো নিয়ে তৈরি হয় নানা প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সামনে পড়তে হয় পাক প্রধানমন্ত্রীকে। কেউ লিখেছেন, হংকং সিক্সেসের ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী পোস্ট করছেন! অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই জয়ের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করা উচিত। আবার কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, দেশের অন্য কাজের তুলনায় ক্রিকেট নিয়ে এত ব্যস্ততা কেন? একজন ব্যবহারকারী আবার দাবি করেছেন, পাকিস্তান ওই ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরেছিল। তাই ভারতকে হারানো ম্যাচটিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হিসেবে উল্লেখ করা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। হংকং সিক্সেস ২০২৬-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের এটি প্রথম জয়। মাঠে ভারতের বিরুদ্ধে এই ফলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা এবং তা ঘিরে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া, দুই বিষয়ই আলোচনায় উঠে এসেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks