...
...
Next Story

Shankersinh Vaghela: গুজরাট রাজনীতিতে বড় ধামাকা! কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলা,বাড়ছে জল্পনা

Shankersinh Vaghela: গুজরাটের রাজনৈতিক ইতিহাসে শঙ্করসিং বাঘেলা এক অত্যন্ত বর্ণময় ও নাটকীয় চরিত্র। আশির দশকে গুজরাটে বিজেপিকে ক্ষমতায় আনার অন্যতম কাণ্ডারি ছিলেন শঙ্করসিং বাঘেলা।

Published on: Oct 1, 2026, 14:11:20 IST
Advertisement

Shankersinh Vaghela: আচমকা গুজরাট রাজনীতিতে বড় ঘটনা ঘটতে চলেছে। রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘ প্রায় নয় বছর পর আবারও কংগ্রেসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলা। এমনটাই সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর। ৮৬ বছর বয়সি এই বর্ষীয়ান রাজনীতিকের প্রত্যাবর্তন নিয়ে বর্তমানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।

কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলা, বাড়ছে জল্পনা HT PHOTO
কংগ্রেসে ফিরতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলা, বাড়ছে জল্পনা HT PHOTO

সূত্রের খবর, সমস্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গুজরাট প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এখন প্রয়োজন কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সম্মতি। তবে তা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন প্রদেশ নেতৃত্ব। গুজরাট প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছে শঙ্করসিং বাঘেলা যত দ্রুত সম্ভব দলে যোগ দিন। কারণ, কংগ্রেসে যোগ দেওয়ার পরে তাঁকে গান্ধীনগর পুরনিগমের নির্বাচনে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করা হবে। এই বিষয়ে জানতে চাওয়া হলে গুজরাটের আর এক কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল জানান, বিষয়টি নিয়ে এখনই তাড়াহুড়ো না করে অপেক্ষা করাই শ্রেয়; সঠিক সময়ে সবাই সঠিক উত্তর পেয়ে যাবেন।

গুজরাটের রাজনৈতিক ইতিহাসে শঙ্করসিং বাঘেলা এক অত্যন্ত বর্ণময় ও নাটকীয় চরিত্র। আশির দশকে গুজরাটে বিজেপিকে ক্ষমতায় আনার অন্যতম কাণ্ডারি ছিলেন বাঘেলা। কিন্তু ১৯৯৫ সালে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরে তিনি ৪৭ জন বিধায়ককে সঙ্গে নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। ১৯৯৬ সালে বিজেপি ছেড়ে 'রাষ্ট্রীয় জনতা পার্টি' গঠন করেন এবং কংগ্রেসের বাহ্যিক সমর্থনে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তী কালে ১৯৯৮ সালে তাঁর দল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সঙ্গে মিশে যায়। এরপর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন।

এই পরিস্থিতিতে ২০২৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে ধাক্কা দিতে বাঘেলার মতো অভিজ্ঞ স্ট্র্যাটেজিস্টকে পাশে চাইছে কংগ্রেস নেতৃত্বের একাংশ। বিশেষ করে ভরতসিং সোলাঙ্কির মতো নেতারা তাঁকে পরামর্শদাতা হিসেবে ফিরিয়ে আনার পক্ষপাতী। এখন দেখার, হাই কমান্ডের সঙ্গে বৈঠকের পর 'বাপু' নামখ্যাত এই দুর্ধর্ষ রাজনীতিবিদের কংগ্রেসের হাত ধরে আবার মূলস্রোতে ফেরার প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks