...
...
Next Story

US President Donald Trump: অবৈধ অভিবাসী ট্রাকচালকদের বদলে যুদ্ধফেরত সেনা! ট্রাম্পের পদক্ষেপে কেন বিপদে ভারতীয়রা?

US President Donald Trump: গত ১ জুলাই পেনসিলভেনিয়া স্টেট পুলিশের ট্রুপার মাইকেল ই পাহিরা জুনিয়র এক বাণিজ্যিক ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় ডোনাল্ড ট্রাম্পের এই বড় ঘোষণা সামনে এল।

Published on: Jul 17, 2026, 15:02:37 IST
Advertisement

US President Donald Trump: মার্কিন যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা এবং অভিবাসন নীতি নিয়ে এবার এক বেনজির ও চরম কঠোর পদক্ষেপের ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সমস্ত ‘অবৈধ অভিবাসী ট্রাক চালক’দের হটিয়ে তাঁদের জায়গায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধফেরত প্রবীণ সেনা বা ভেটেরান্সদের নিয়োগ করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে কেন বিপদে ভারতীয়রা? (Saul Loeb/Pool AFP via AP)
ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে কেন বিপদে ভারতীয়রা? (Saul Loeb/Pool AFP via AP)

গত ১ জুলাই পেনসিলভেনিয়া স্টেট পুলিশের ট্রুপার মাইকেল ই পাহিরা জুনিয়র এক বাণিজ্যিক ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় ট্রাম্পের এই বড় ঘোষণা সামনে এল। পুলিশ অফিসারকে ধাক্কা মারার ঘটনায় অভিযুক্ত ৩৩ বছর বয়সি ট্রাক চালক মাইকেল বন-এর বিরুদ্ধে ইতিমধ্যেই গাড়ি দ্বারা হত্যা, মারাত্মক হামলা, অনিচ্ছাকৃত খুন এবং একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের গুরুতর চার্জ গঠন করা হয়েছে। এই মারাত্মক দুর্ঘটনার রেশ টেনে বুধবার এক বক্তৃতায় ট্রাম্প সাফ জানান, তাঁর প্রশাসন ওই ‘অবৈধ অভিবাসী ট্রাক চালকদের’ বিরুদ্ধে ‘নজিরবিহীন কঠোর পদক্ষেপ’ নিতে চলেছে, যারা প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সংবাদসংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'ওরা সাইনবোর্ড পর্যন্ত পড়তে পারে না। এদের মধ্যে অনেকেই মাদক কিংবা অ্যালকোহলে আসক্ত। এই অতিকায় ভারী গাড়িগুলো চালানোর কোনও যোগ্যতাই ওদের নেই। ওরা সম্পূর্ণ বেআইনিভাবে এ দেশে ঢুকেছে। আমরা ওদের চাই না, অথচ ওরা পুরো মালকিন যুক্তরাষ্ট্রের সড়কে সর্বত্র গাড়ি চালাচ্ছে।' দেশের সড়ক সুরক্ষিত করতে এবং একই সঙ্গে প্রাক্তন সেনাকর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ট্রাম্প ঘোষণা করেন, 'আমরা ওদের হটিয়ে আমেরিকান ভেটেরান্সদের সেই জায়গায় নিয়ে আসব।' মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যেসব মার্কিন নাগরিক অতীতে সামরিক বাহিনীতে থাকার সময় যে কোনও ধরণের ভারী সামরিক ট্রাক বা যানবাহন চালিয়েছেন, তাঁরা কোনও বাড়তি পরীক্ষা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

বিপাকে ভারতীয় অভিবাসীরা

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks