...
...
Next Story

India-France relationship: ‘ধুরুন্ধর’ প্রেসিডেন্ট! PM মোদীর ফ্রান্স সফরকে রণবীরের গানের সুরে এ কী করলেন ম্যাক্রোঁ?

India-France relationship: জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফর শুরু হয়েছে নিস শহর থেকে। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

Published on: Jun 15, 2026, 14:01:59 IST
Advertisement

India-France relationship: ভারত ও ফ্রান্সের কূটনৈতিক বন্ধুত্বে লাগল খাঁটি বলিউডি স্পর্শ। কূটনীতি সব সময় গুরুগম্ভীর আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। হালকা চাল তাতে বাড়তি উষ্ণতা যোগ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তেমনই এক সিনেমাটিক কায়দা দুই দেশকে আরও কাছে আনল। সম্প্রতি প্রধানমন্ত্রীর ফ্রান্সের নিস শহর সফরের এক দারুণ রিক্যাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ম্যাক্রোঁ। আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘আরি আরি।’ আর ফরাসি প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন বলিউডি ধামাকা দেখে স্বাভাবিকভাবেই মজেছেন দুই দেশের নেটিজেনরা। কূটনীতির মঞ্চে ভারতীয় পপ কালচারকে ব্যবহার করে ম্যাক্রোঁ যে আরও একবার ভারতীয়দের মন জিতে নিলেন, তা বলাই বাহুল্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (@Elysee X)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (@Elysee X)

জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফর শুরু হয়েছে নিস শহর থেকে। সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। দুই নেতা মিলে উদ্বোধন করেছেন ‘ভারত ইনোভেটস ২০২৬ কনক্লেভ’-এর। সেখানে প্রধানমন্ত্রী গ্লোবাল এআই সামিটেও অংশ নেন। প্রধানমন্ত্রী মোদীর সেই নিস সফরের নানা কর্মসূচির হাইলাইটস নিয়ে বানানো একটি কোলাজ ভিডিও ইনস্টাগ্রাম ও এক্সে শেয়ার করেছেন ম্যাক্রোঁ। সেই ভিডিও দেখতে গিয়েই চমকে গেছেন সবাই। ব্যাকগ্রাউন্ডে যে বাজছে ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘আরি আরি’র সুর। ভিডিওটির শুরুতেই দেখা যায় দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে উষ্ণ আলিঙ্গন ও করমর্দন করে স্বাগত জানাচ্ছেন। এরপর পুরো ভিডিও জুড়ে ফুটে উঠেছে নিস শহরে কাটানো দুই নেতার বিশেষ মুহূর্ত।

ভিডিওতে একদিকে যেমন ছিল প্রযুক্তি, উদ্ভাবন আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীর আলোচনা, অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা বলিউডি গান পুরো বিষয়টিতে এক অদ্ভুত সুন্দর আবহ তৈরি করেছিল। মূলত ফ্রান্সে আয়োজিত ‘ভারত ইনোভেটস ২০২৬’ কনক্লেভ এবং ‘গ্লোবাল এআই সামিট’-এ অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতেই এই বিশেষ ভিডিওটি পোস্ট করেন ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের এই মিষ্টি বার্তার জবাব দিতে দেরি করেননি প্রধানমন্ত্রী মোদীও। ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে, আগামী দিনে প্রযুক্তি, স্টার্ট-আপ ও উদীয়মান শিল্পের ক্ষেত্রে ভারত ও ফ্রান্স আরও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তবে এই প্রথমবার ‘ধুরন্ধর’ সিনেমার গান ম্যাক্রোঁ ব্যবহার করলেন তা কিন্তু নয়। চলতি বছরের শুরুর দিকে যখন তিনি ভারত সফরে এসেছিলেন, তখনও বিদায়বেলায় শেয়ার করা একটি ভিডিওতে এই সিনেমারই মিউজিক ব্যবহার করেছিলেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে, ইমানুয়েল ম্যাক্রোঁর এই ব্যতিক্রমি উদ্যোগ ভারত-ফ্রান্সের সম্পর্কে আরও উষ্ণতা ও আন্তরিকতা আনবে। দুই দেশই নিজেদের আরও কাছের মনে করবে।

চলতি বছরেই ভারত ও ফ্রান্সের সম্পর্ক ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর স্তরে উন্নীত হয়েছে। তারপর এই প্রথম দুই নেতা নিস শহরের ঐতিহাসিক ‘ভিলা কেরিলস’-এ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ সহযোগিতা, পারমাণবিক শক্তি, প্রযুক্তি এবং উদ্ভাবন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকের মূল উপজীব্য ছিল প্রযুক্তি ও প্রতিরক্ষা। দুই নেতা যৌথভাবে ‘ভারত ইনোভেটস ২০২৬ কনক্লেভ’-এর উদ্বোধন করেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্ট-আপ, মহাকাশ গবেষণা এবং উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, হিউম্যান স্পেসফ্লাইট এবং ছোট মডুলার পরমাণু চুল্লির মতো ভবিষ্যৎমুখী ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়েছে ভারত ও ফ্রান্স। সব মিলিয়ে, গান আর কূটনীতির এই যুগলবন্দী দুই দেশের বন্ধুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe