...
...
Next Story

তামাকজাত দ্রব্য, পান মশলায় খুব শিগগিরই বসছে বাড়তি শুল্ক! কবে থেকে? তারিখ জানাল কেন্দ্র

তামাকজাত দ্রব্য, পান মশলায় অতিরিক্ত শুল্কের তথ্য দিয়ে কী জানাল কেন্দ্র?

Published on: Jan 1, 2026, 06:49:24 IST
By
Prefer HTon Google
Advertisement

নতুন বছরে এবার তামাকজাত দ্রব্য ও পান মশলার ওপর বাড়তি শুল্কের বোঝা বসতে চলেছে। ফলত, আয়েশ করে সুখটান করতে গেলে পকেটের অবস্থার দিকেও এবার খেয়াল করতে হবে! সিগারেট সহ পান মশলার উপর এই বাড়তি শুল্ক লাগু হতে চলেছে কবে থেকে? তার তারিখ জানিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র।

তামাকজাত দ্রব্য, পান মশলায় খুব শিগগিরই বসছে বাড়তি শুল্ক! কবে থেকে? তারিখ জানাল কেন্দ্র
তামাকজাত দ্রব্য, পান মশলায় খুব শিগগিরই বসছে বাড়তি শুল্ক! কবে থেকে? তারিখ জানাল কেন্দ্র

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তামাক এবং পান মশলার উপর যা জিএসটি রয়েছে তার সঙ্গেই বাড়তি লেভি বা শুল্ক আরোপিত হবে। কেন্দ্রের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে পানমশলা, সিগারেট, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি থাকবে। বিড়ির ক্ষেত্রে এই কর ১৮ শতাংশ। ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’ এবং যাবতীয় তামাকজাত পণ্যের সঙ্গে অতিরিক্ত ‘এক্সাইজ ডিউটি’ থাকবে। এছাড়াও ‘চিউইং টোবাকো জরদা, সেন্টেড দরদা, গুটখা প্যাকিং মেশিনস( ক্যাপাসিটি ডিটারমিনেশন অ্যান্ড কালেকশন অফ ডিউটিস), রুলস ২০২৬’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রকাশ করে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks