...
...
Next Story

জেলবন্দি দাদাকে দেখতে গিয়ে চরম পরিণতি! পথ দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদ-পুত্র

Atiq Ahmed son: পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাওয়ার পথে ওই হুন্ডাই ক্রেটা গাড়িটিতে আবান আহমেদ-সহ মোট পাঁচজন সওয়ার ছিলেন। যাত্রাপথে গাড়িটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

Published on: Aug 6, 2026, 16:16:51 IST
Advertisement

Atiq Ahmed son: উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রয়াত গ্যাংস্টার-থেকে-রাজনীতিক আতিক আহমেদের (Atiq Ahmed) ছোট ছেলে আবান আহমেদ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঝাঁসি যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আবান আহমেদের (Aban Ahmed) বন্ধু সোনু-রও মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

পথ দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদ-পুত্র (সৌজন্যে টুইটার)
পথ দুর্ঘটনায় নিহত গ্যাংস্টার আতিক আহমেদ-পুত্র (সৌজন্যে টুইটার)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাওয়ার পথে ওই হুন্ডাই ক্রেটা গাড়িটিতে আবান আহমেদ-সহ মোট পাঁচজন সওয়ার ছিলেন। যাত্রাপথে গাড়িটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আবান ও অপর এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বাকি তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিছক দুর্ঘটনা নাকি বিরোধী গ্যাংয়ের ষড়যন্ত্র, খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাঁসি জেলা কারাগারে বন্দি থাকা দাদা আলি আহমেদের (Ali Ahmed) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন আবান। এই দুর্ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে আতিক আহমেদের পরিবার। গত কয়েক বছরে তাঁর পরিবারের একাধিক সদস্যের মৃত্যু দেশজুড়ে শিরোনামে এসেছে।

আতিক আহমেদের পাঁচ ছেলে। বড় ছেলে উমর আহমেদ লখনউ জেলে বন্দি। আলি আহমেদ ঝাঁসি জেলে রয়েছে। তৃতীয় ছেলে আসাদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। চতুর্থ ছেলে আহজাম বাইরে আছে। বৃহস্পতিবার পঞ্চম তথা ছোট ছেলে আবানের মৃত্যু হল দুর্ঘটনায়। ঝাঁসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনার খবর মেলে। দু'জনের মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। বর্তমানে আহতরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের ১৫ এপ্রিল সাংবাদিকের ছদ্মবেশে আসা তিন আততায়ীর গুলিতে নিহত হয় গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ আহমেদ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশ যখন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখন লাইভ টিভি সম্প্রচারের মধ্যেই আততায়ীরা হামলা চালিয়েছিল। যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। উমেশ পাল হত্যাকাণ্ড, তোলাবাজি, অপহরণ-সহ শতাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত ছিল আতিক আহমেদ। সর্বশেষ দুর্ঘটনায় আবান আহমেদের মৃত্যু আতিক আহমেদের পরিবারকে ঘিরে ঘটে যাওয়া একাধিক আলোচিত ঘটনার তালিকায় নতুন সংযোজন করল। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe